বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগ দান করলেন অভিনেত্রী পায়েল সরকার(Payel Sarkar)। এইদিন হেসিটিং-এ বিজেপির সর্বভারতীয় সভাপতির সামনে দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পায়েল আগের কিছু বছরে টলিউড কাঁপিয়েছেন বলা চলে। কিন্তু তাকে কোনও দিনই দেখা যায়নি রাজনৈতিক ময়দানে। সেই কারণে হেস্টিংসের সভায় হঠাৎ তার নাম বলায় অনেকটা অবাকই হয়েছিলেন সাধারণ মানুষ। তার পর দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা নিজের হাতে তুলে নেন পায়েল। বলা বাহুল্য, কিছুদিন আগে বিজেপিতে যোগ দান করেছেন অভিনেতা যশ এবং হিরণও। এক কথায় এখন দলে তারকাদের মেলা।
কিন্তু কেন হঠাৎ রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? তার উত্তরে অভিনেত্রী পায়েল সরকার বলেন,” এত বছর ধরে কাজ করছি, মানুষ ভালোবেসেছেন আমাকে। এইবার মানুষের জন্য কিছু করতে চাই। যদি রাজনীতিতে যোগ দেওয়ার আসল কারণ জানতে চান তবে সেটা এটিই। বলা যেতে পারে অনেস্ট কনফেশন।” এর পর রাজনীতি করবেন বলে গেরুয়া শিবিরকে বেঁছে নেওয়ার কারণের কথা জিজ্ঞেস করলে পায়েল বলেন,”বাংলার মানুষের স্বপন সোনার বাংলা। আমার তাই স্বপ্ন। বাংলার মানুষের স্বপ্ন পূরণ করতে পারব বিজেপিই। এই দলের সঙ্গে থাকলেই মানুষের জন্য কাজ করতে পারব। সে কারণেই বিজেপিকে বেছে নিলাম। সবথেকে বড় কথা, আমার বিশ্বাসের সঙ্গে বিজেপির বিশ্বাস মিলেছে।”
তখন সাংবাদিকদের তরফ থেকে তাকে প্রশ্ন করা হয়, শাসক শিবিরের বা অন্য দলের সাথে বিশ্বাস মিলল না কেন তার? সেই জবাবে এইদিন পায়েল বলেন,”কেন মিলল না এর থেকে বড় কথা। কাদের সাথে মিলল। আমি পজিটিভ ভাবতে চাই। ফলে যেটা মিলছে, সেটা নিয়ে কথা বলতে চাই।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…