রাজ্য

‘নির্বাচনী নাটক’ মমতার স্কুটারযাত্রাকে কটাক্ষ বিরোধীদের, পাল্টা জবাবে সৌগত রায়ের

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভনব প্রতিবাদ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধীরা। মমতার স্কুটারে নবান্ন যাওয়াকে ‘নাটক’ বলে কটাক্ষ করেন তারা। মূল্যবৃদ্ধির জন্য বাংলাকে নিশানা করেন তারা। বলা বাহুল্য, পেট্রোলের দাম পৌঁছেছে ১০০ এর কাছাকাছি। এমন অবস্থায় নাজেহাল মানুষ। অন্যদিকে গ্যাসের দাম বেড়েছে তাল মিলিয়ে। এমন অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন ইলেকট্রিক স্কুটারে করে গিয়েছেন নবান্ন তে। তার বক্তব্য এটি এক প্রকার মূল্যবৃদ্ধির প্রতিবাদ। সেই বিষয়েই বহু নেতার কটাক্ষ সহ্য করতে হয়েছে তাকে।

পেট্রোলের দাম এখন আগুন বলা চলে। সাথে দাম বেড়েছে ডিজেলের ও। উভয়ই এখন ১০০ ছুঁইছুঁই। তারই প্রতিবাদে বৃহস্পতিবার তথা আজ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গাড়ির বদলে বাড়ি থেকে হেঁটে হাজরা মোড়ে আসেন। সেখান থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্নে যান মুখ্যমন্ত্রী। চালকের আসনে দেখা গিয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। নবান্ন থেকে কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তার এই অভিনব প্রতিবারকে কটাক্ষ করতে ছাড়েননি গেরুয়া শিবিরের নেতারা। এই বিষয়ে গেরুয়া শিবিরের জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) বলেন,”পুরোটাই নাটক। ভোটের আগে এই দব করে কোনও লাভই হবেনা। আমি আবেদন করছি। উনি এই সব বন্ধ করুন।” এর সাথে পেট্রোপন্যকে জিএসটির আওতায় আনার দাবিও জানিয়েছেন নেতা।

কার্যত একই সুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গলায়। মুখ্যমন্ত্রীর অভিনব প্রতিবাদকে ‘নাটক’ বলে কটাক্ষ করেন তিনি। বলেন, “সামনে নির্বাচন বলেই পথে নেমেছেন উনি। মুখ্যমন্ত্রী ১ টাকা ছাড় দিয়েছেন। চাইলে আরও বেশি করতে পারতেন। ছত্তিশগড়ে কংগ্রেস সরকার ১২ টাকা দাম কমিয়েছে পেট্রলের দাম।” আবদুল মান্নান বলেন, “নিজের ব্যর্থতাকে ঢাকতে অনেক কিছুই করবেন মমতা। সাহাগঞ্জের সভায় অনেক কিছু বলেছেন উনি। ডানলপ কারখানা খোলার দায় রাজ্যেরও।” যদিও মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদ অত্যন্ত স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তবে এহেন প্রতিবাদ নতুন নয় বলেই দাবি তার। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের প্রশংসা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। কেন্দ্র সাধারণ মানুষের দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে এদিন তোপ দাগেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026