পলিটিক্স

আবারো হামলা হলে বুঝে নেবে বিজেপি, কড়া বার্তা কৈলাস বিজয়বর্গীয়ের

এবারে বর্ধমানের সভা করতে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা (JP Nadda)। ডায়মন্ড হারবারে একমাস আগে তার একটি কর্মসূচি ছিল। সেখানে যাওয়ার পথে তার কনভয়ের উপরে হামলা হয়। ইট, পাটকেল পাথর ছোড়া হয় তা কনভয় উদ্দেশ্য করে। এই ঘটনায় বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে। এই বিতর্কে জল গড়ায় একেবারে দিল্লী পর্যন্ত এবং রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সংঘাত আরম্ভ হয়।

ওই আক্রমণে আহত হয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। এবারে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তার কনভয়েতে যেন কোন রকম হামলা না করা হয় এইবারে। এদিন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগেরবারের মতো পরিস্থিতি সৃষ্টি হলে এইবারে কিন্তু বিজেপি বুঝে নেবে। আইন-শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। তাই সেটিকে পালন করতে হবে রাজ্যকেই।

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় আরো বলেছেন,” আইন-শৃঙ্খলা যাতে বজায় থাকে তার দায় সম্পূর্ণরূপে রাজ্য সরকারের উপর বর্তায়। তাই তারা যদি নিরাপত্তা ঠিকমত না দেয়, তাহলে আমাদের সর্বভারতীয় সভাপতির সুরক্ষার ব্যবস্থা নিজেদের করে নিতে হবে। আমাদের কর্মকর্তারাই যথেষ্ট এর জন্য। আমার বিশ্বাস, সরকার এরকম ভুল আর করবে না। যদি এরকম ভুল আবারো হয় তবে আমরা জবাব দেব।

বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha) ও রাজ্যকে হুঁশিয়ারি দিয়েছেন। বর্ধমানের যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য সম্পূর্ণ ভাবে দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং প্রশাসন। ডায়মন্ড হারবারে পুলিশের সামনে হামলা হবার পরে আবারও প্রত্যন্ত গ্রামে কর্মসূচি স্বার্থে আসছেন জেপি নড্ডা। তার সাফ বার্তা, তৃণমূলের হামলা এবং সন্ত্রাসের জন্য আমরা ভীত নই। যদি বর্ধমান এ কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং প্রশাসন কে দায়ী থাকতে হবে।

রাহুল আরো বলেন,”নিরাপত্তা ভরসায় আমরা রাজনীতি করছি না। এই হামলা সিপিএম করত। এখন সিপিএমের রাস্তায় তৃণমূল হাঁটতে শুরু করেছে। সিপিএমের থেকেও তৃণমূলের খারাপ অবস্থা হতে চলেছে এবারে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026