রাজ্য

‘২০০ এর বেশি আসন নিয়ে বিজেপি জিতবে’, রোড শোতে বিশাল জনজোয়ারে ভেসে মন্তব্য শাহের

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হওয়ার মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। একের পর এক কেন্দ্রীয় রাজনৈতিক নেতা বিজেপির হয়ে বাংলায় এসে প্রচারে ঝড় তুলছে। আজ মঙ্গলবার কাঁথিতে কেরানিতলা মোড় থেকে বটতলা মোড় অব্দি রোড শো করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে সুন্দরবনের গোসাবায় জনসভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে চড়ে মেদিনীপুরে কমছে রোড শো অংশগ্রহণ করেন। সেখানকার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় করের সমর্থনে তিনি বিশাল রোড শোতে অংশগ্রহণ করেন। সেখান থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন।

গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একুশে নির্বাচনে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। অবশ্য গেরুয়া ইশতেহার দেখে অনেকেই সমালোচনা করেছেন যে এটি তৃণমূল কংগ্রেসের নকল। মমতার “কন্যাশ্রী” প্রকল্পের আদলে তৈরি “বালিকা আলো” প্রকল্প। এবার এই বিষয়ে গলার সুর তুললেন খোদ অমিত শাহ। আজকের রোড শোতে রীতিমতো জনপ্লাবনে ভেসে শাহ বলেছেন, “আমাদের সংকল্পপত্র নকল নাকি তা সিদ্ধান্ত নেবে বাংলার জনগণ।” এছাড়াও বারংবার মুখ্যমন্ত্রীর বিজেপির প্রতি আক্রমণের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, “বাংলার জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা পছন্দ করেনা। অবশ্য মানুষ নিজের সংস্কার অনুযায়ী কথা বলে। মুখ্যমন্ত্রী যে কি তা বাংলার মানুষ বুঝে গেছেন।”

সেইসাথে অমিত শাহ এদিন আবারো জোর গলায় দাবি করেছেন, “একুশে বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি ২০০ এর বেশি আসন নিয়ে নির্বাচনে জিতবে। আজকের মানুষের সমর্থন দেখেই এই কথা বোঝা যাচ্ছে। আমরা মানুষের উন্নয়ন কি করে হবে তা নিয়ে ভাববো। কারোর অভিযোগের জবাব দিতে বাধ্য নয়। অভিযোগের জবাব বাংলার মানুষ নির্বাচনে দিয়ে দেবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026