রাজ্য

লক্ষীবারে বিজেপির হয়ে প্রচারে নামবেন মিঠুন চক্রবর্তী, টার্গেট জঙ্গলমহল

এবারে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারে নামতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপি সূত্রে খবর আগামী ২৫ মার্চ থেকেই বিজেপির হয়ে সরাসরি প্রচারে নামতে চলেছেন মহাগুরু। তার প্রথম টার্গেট হতে চলেছে জঙ্গলমহল। গতবারের লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে বিজেপির প্রভাব-প্রতিপত্তি বেশ কিছুটা বেড়ে গিয়েছিল। তাই এবারের নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি টার্গেট জঙ্গলমহল। জঙ্গলমহলের মানুষের মন জয় করতে এবারে ভারতীয় জনতা পার্টির হয়ে মাঠে নামতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

প্রথমে তিনি জনসভা করতে চলেছেন শালতোড়া বিধানসভা কেন্দ্রে। জানা যাচ্ছে, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দনা বাউরী এবারের নির্বাচনে বিজেপি সবথেকে দরিদ্র ক্যান্ডিডেট। শুধুমাত্র মানুষের জন্য কাজ করার জন্য চন্দনা এবারে হয়েছেন বিজেপি প্রার্থী। চন্দনা ম্যাজিক যাতে আরো ভালোভাবে জঙ্গলমহল মানুষের কাছে পৌঁছাতে পারে তার জন্য বিজেপি এবার ব্যবহার করছে মিঠুন কার্ড।

তারপর থেকেই ম্যারাথন প্রচারে নামবেন মিঠুন। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে লাগাতার সভা করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর, শালতোড়া বিধানসভার পরে মানবাজার এবং কেশিয়াড়ি তে জনসভা করবেন মিঠুন চক্রবর্তী। তার সাথেই বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এবারের নির্বাচনে সবথেকে হাইপ্রোফাইল কেন্দ্র নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামবেন মিঠুন চক্রবর্তী।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টি থেকে জানা গিয়েছিল, শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা করার দিন থেকেই তার হয়ে প্রচারে নামবে মিঠুন চক্রবর্তী। কিন্তু কোন কারণে সেই বিষয়টি সম্পূর্ণ করা হয়নি। বেলগাছিয়া ভোটার হওয়ার পরে, জল্পনা উঠেছিল তিনি হয়তো কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রের বিজেপির প্রার্থী হতে চলেছেন মিঠুন। কিন্তু জল্পনায় জল ঢেলে দিয়ে বিজেপি জানিয়ে দিল, শুধুমাত্র বিজেপি হয়ে প্রচারে নামবেন মিঠুন। জানিয়ে রাখি, গত ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন মিঠুন চক্রবর্তী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026