রাজ্য

লকেটের সভাতে বিক্ষোভ বিজেপি কর্মীদের, রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা

এইদিন লকেট চট্টোপাধ্যায়ের কর্মীসভাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। হুগলীর পোলবায় চলছিল সভা। সেই সভাতেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এই দিন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রথমে স্বচ্ছভারত অভিযান করেন এবং তারপর আসেন পোলবায় তার কর্মীসভাতে। অন্যদিকে সেখানে বিক্ষোভ করেছে তাদের নিজেদের কর্মীরাই। বিজেপি কর্মীদের অভিযোগ, কিছু কর্মীকে এই সভায় ঢুকতে দেওয়া হয়নি।

বিক্ষোভের কারণ হিসেবে উঠে এসেছে কিছু কর্মীদের সভায় ঢুকতে না পারা। তবে আরেকটি কারণ ও উঠে এসেছে। সেখানে কিছু কর্মীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাংসদ হওয়ার পর থেকে দেখা যায়নি সাংসদকে। সেই কারণে তাদের উন্নয়নের কাজে এবং লোকের কাছে ভোট চাইতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন তারা। তাদের প্রশ্ন কি করে লোকের কাছে আবার যাবেন তারা? তখন কর্মীসভা থেকে বলা হয় দরজা বন্ধ করার জন্য, যার ফলে বিক্ষোভ ধারণ করে আরও বড় আকার। এর পড়ে বাধ্য হয়ে স্থানে আসে বিজেপির বাকি কর্মীরা। সেই কর্মীরা শান্ত করেন বিক্ষুব্ধ কর্মীদের। সাথে জানান, যদি তাদের কিছু বলার থাকে, তবে নেত্রীকে বলতে।

এইদিন বিক্ষোভকারীরা বলেন, লকেট চট্টোপাধ্যায়কে দেখা যায়নি সেই ভোটের পড়ে। যার ফলে তাদের বাড়ি গিয়ে ভোট চাইতে হচ্ছে সমস্যা। তবে বিজেপির আরেক দল কর্মীদের অনেকটাই ক্ষুব্ধ হতে দেখা গিয়েছে এই কর্মীদের বিরুদ্ধে। তাদের বক্তব্য, সংবাদ মাধ্যমের সামনে এমন বিক্ষোভ করার কোনও প্রয়োজন ছিলনা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ ভোটকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। তাদের দলের নেত্রী হিসেবে অন্যতম ভূমিকা পালন করছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তবে এইবার তার বিরুদ্ধে নিজেদের কর্মীদের বিক্ষোভ অনেকটাই ভাবিয়ে তুলেছে গেরুয়া শিবিরকে। সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026