রাজ্য

শুভেন্দুর সহায়তা কেন্দ্রের দেওয়ালে গেরুয়া রঙ, ‘দিদি তৈরি থাকুন’, হুঙ্কার কনিষ্ক পণ্ডার

তাহলে বিজেপিতে যোগ দেওয়া কি শুধুই সময়ের অপেক্ষা? পূর্ব মেদিনীপুরের কাথিতে এইবার দেওয়ালে গেরুয়া রঙের ওপর দেখা গেল শুভেন্দু অধিকারীর পোস্টার। গেরুয়া রঙের দেওয়ালের ওপরে সহায়তা কেন্দ্র খুললেন তার অনুগামীরা। এইদিন গেরুয়া রঙের পাঞ্জাবিতে দেখা গেল কনিষ্ক পণ্ডাকেও। এইদিন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেও ছাড়েননি তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা। এই গেরুয়া রঙ নিয়ে এখন গভীর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তবে কি আর কিছুদিন? দল কি সত্যিই ছাড়ছেন শুভেন্দু। তবে এই বিষয়ে কিছুই বলেননি শুভেন্দু অধিকারী নিজে।

ছিল তৃণমূলের পরিচালিত ব্যবসায়ী সমিতির অফিস, পালটে গেল শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে। শুভেন্দুর খাসতালুক পূর্ব মেদিনীপুরের এই সহায়তা কেন্দ্রের রঙ আবার গেরুয়া। দলের ভিতর বরাবরই শুভেন্দুর অনেকটাই ঘনিষ্ঠ ছিলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল সাধারণ সম্পাদক কনিষ্ক পণ্ডা। এই দিন তাকে দেখা গেল গেরুয়া সাজে। এইদিন গেরুয়া রঙের পাঞ্জাবি পড়ে কনিষ্ক পণ্ডা বলেন,” যতদিন না নবান্ন থেকে মমতা সরকার সরছে, ততদিন পর্যন্ত দাদার এই সহায়তা কেন্দ্র চলবে। দিদি আপনি রেডি হোন। মেদিনীপুরের গামছা পরা এই ছেলেটা লড়বে আপনার বিরুদ্ধে। এইদিন নড্ডা আক্রমণের প্রসঙ্গেও কথা বলেন পণ্ডা। তার বক্তব্য,”বাংলায় যেভাবে জেপি নড্ডার কনভয় হামলার মুখে পড়ল, তা খুবই লজ্জার।” তাহলে কি বিজেপিতেই যাচ্ছেন শুভেন্দু অধিকারী? তবে এখনও তিনি কিছুই বলেননি।

প্রসঙ্গত উল্লেখ্য, গোটা বাংলা জুড়ে চলছে ‘দুয়ারে দুয়ারে সরকার’ কর্মসূচি। সেখানে পাল্টা কর্মসূচি নিয়েছেন শুভেন্দু অনুগামীরাও। এই বিষয় আর সীমাবদ্ধ নেই পোষ্টারে। তার সহায়তা কেন্দ্র নেই দলের একটিও পতাকা, নেই দলনেত্রীর ছবি। গেরুয়া রঙ কিসের ইঙ্গিত দিচ্ছে? এই নিয়ে গভীর জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026