নিউজ

উপনির্বাচনে হারের জের, রিপোর্ট তলব বিজেপি শীর্ষ নেতৃত্ব অমিত শাহের

দিল্লি : রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। মাত্র ৬ মাস আগে হওয়া লোকসভা নির্বাচনে যেখানে ৫০ হাজারের কাছাকাছি ব্যবধানে এগিয়ে থাকা খড়গপুর সদর ও কালিয়াগঞ্জ আসন দুটিও খোয়াতে হয় তৃণমূলের কাছে।

এরমধ্যে খড়গপুর সদর তো রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গড় হয়ে উঠেছিল। সেখানেও এমন ভাবে ধরাশায়ী হওয়ায় চিন্তার ভাঁজ বিজেপি নেতৃত্বের কপালে। রাজ্য সভাপতি যতই একে ছোটোখাটো হার বলে এড়িয়ে যেতে চান না কেন, শীর্ষ নেতৃত্ব যে হালকা ভাবে নিচ্ছে না এই হার তা বুঝিয়ে দিল বাংলাকে নিয়ে অমিত শাহের পদক্ষেপ।

উপনির্বাচনে হারের কারণ জানতে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন অমিত শাহ। তিন কেন্দ্রে বিজেপি প্রার্থীরা ধরাশায়ী হওয়ার পর বুথ ভিত্তিক রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি। কোন বুথে কত ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী জানতে চেয়েছেন শাহ।

বেশ কিছু বুথে বিজেপি প্রার্থীরা ১০ টিও ভোট পাননি। জানা গেছে, মাত্র ৬ মাস আগে বিপুল জনসমর্থন নিয়ে ১৮ টি আসন জয়ের পর হঠাৎ করে কেন পাল্টে গেল পরিস্থিতি, তা জানতেই রিপোর্ট তলব বিজেপির সর্বভারতীয় সভাপতির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026