নিউজ

মহারাষ্ট্রে পালাবদলের পর গোয়াতেও হারবে বিজেপি, হুশিঁয়ারি সঞ্জয় রাউতের

মহারাষ্ট্র : সাম্প্রতিক বেশ কিছু মাস বিজেপির জন্য খুব খারাপ কাটছে। কিছুদিন আগে রাজ্যে তিনটি কেন্দ্রের উপনির্বাচনে তৃনমূলের কাছে পরাজয় লাভ করে বিজেপি। একমাস আগে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জয়লাভ করলেও কিছু দ্বন্দ্বের জন্য শিবসেনা জোট থেকে বেরিয়ে কংগ্রেস এবং এনসিপির সাথে জোট গঠন করে মুখ্যমন্ত্রীত্ব পদে অবতরন করবে।

গত বৃহস্পতিবার শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন। এব্যাপারে শিবসেনার মূখ্য নেতা সঞ্জয় রাউত বিজেপিকে হুশিঁয়ারি দেন, ‘রাজনৈতিক মহারাষ্ট্রে পালাবদলের পর গোয়াতেও হারবে বিজেপি’। তার সাথে সাথে কংগ্রেস, এনসিপির ও শিবসেনার মোট ছয়জন মন্ত্রী মন্ত্রীত্ব পদের শপথ নেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন, গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সারদেশাই ও দলের তিনজন বিধায়ক শিবসেনার সাথে যোগাযোগ রাখছে। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রধান সুধীন দাভিলকারের সাথে তাদের কথা চলছে। গোয়ায় সরকার আছে এরকম কয়েকজন বিধায়কের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।

সঞ্জয় রাউত দাবি করেছেন গোয়াতে অনৈতিকভাবে সরকার গঠন করেছে বিজেপি। তাই সেখানেও কংগ্রেসের সহ অনেক দলের সাথে জোট গঠনের পরিকল্পনা করছে তারা। দেখার বিষয় হল গোয়াতে সরকার বদলায় কিনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026