দিল্লির JNU বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ এর মূর্তির অবমাননা নিয়ে এবার কলকাতায় পথে নামলেন এ রাজ্যের বিজেপি নেতামন্ত্রীরা। শনিবার বিকেলে বেরোয় এই মিছিল। তবে এই মিছিলে সরাসরি বিজেপি দলীয় ভাবে যুক্ত ছিলনা। জাতীয়তাবাদী নাগরিক মঞ্চের ব্যানারে বিজেপির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়েই বের হয় মিছিলটি। মিছিলটি শুরু হয় রাসবিহারী মোড় থেকে, শেষ হয় গোলপার্কে। মিছিলে অংশগ্রহনকারী দের হাতে ছিল জ্বলন্ত মশাল।
এই মিছিলে অংশগ্রহণ করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক সদয় বিজেপিতে যোগ দেওয়া সব্যসাচী দত্ত, বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত, যুবনেতা শঙ্কুদেব পান্ডা, জাতীয় নাগরিক মঞ্চের নেতা অরিন্দম চক্রবর্তী-সহ অন্য বিজেপি নেতারা। এছাড়াও টলিউডের কিছু পরিচিত মুখেরও দেখা মিলল এই মিছিলে। তাদের মধ্যে অন্যতম হলেন, অঞ্জনা বসু, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রূপা ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল।
মিছিলের শেষে গোলপার্কে পৌঁছে বিজেপি নেতারা একটি সভা করেন। সেখানে মিছিলে অংশগ্রহণকারী সমস্ত বিজেপি নেতারা বিবেকানন্দ এর মূর্তি অবমাননার প্রসঙ্গে বক্তৃতা রাখেন। অপরাধীদের কড়া শাস্তির দাবি করেন তারা। সভাস্থল থেকে এই ঘটনার জন্য তীব্র প্রতিবাদ জানান তারা। এই প্রসঙ্গে বাংলা পক্ষকে আক্রমণ করে বলেন, বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলা সেই বাংলা পক্ষকে এখন দেখা যাচ্ছেনা কেনো? মূর্তির অবমাননা নিয়ে তারা এখন পথে নামছেন না কেনো?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…