নিউজ

ত্রানের টাকায় কাটমানি রাখতে চাইছে তৃনমূল, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

গত শনিবার মাঝরাতে রাজ্যের দুই ২৪ পরগনায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় বুলবুল, যার ফলে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছিল রাজ্য। এই বড়ের ফলে ৯ জনের মৃত্যু হয়েছে, ১৫ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, পাঁচ লক্ষ বাড়ি নষ্ট হয়েছে, সবমিলিয়ে ৬ লক্ষ মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন, তছাড়াও কেন্দ্রীয় সাংসদ বাবুল সুপ্রিয় বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।

কেন্দ্র রাজ্যে প্রশাসনিক দল পাঠিয়েছিল ক্ষতির পরিমান হিসেব করার জন্য। শেষমেশ ঘূর্ণিঝড়ে ক্ষতির পরিমান এসে দাঁড়িয়েছে প্রায় ২৪ হাজার কোটি টাকা। শনিবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সালে বৈঠকে একথা জানিয়েছে রাজ্য। বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব দুষ্মন্ত নরিওয়ালার সঙ্গে হওয়া বৈঠকে ক্ষতি সমস্ত তথ্য তুলে দিয়েছে রাজ্য।

রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ের ফলে তিন জেলায় ৩৫ লক্ষ মানুষ ক্ষতির শিকার হয়েছে। ৫ লক্ষ ১৭ হাজার ৫৩৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ লক্ষ ৯০ হাজার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক ব্যবস্থার ও অনেক ক্ষতি হয়েছে। সবমিলিয়ে মোট ২৩ হাজার ৮১১ কোটি টাকা ক্ষতি হয়েছে।

তবে ত্রান বিলি নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর দাবি ছিল তারা ত্রান নিয়ে কোনো রাজনীতি করে না। কিন্তু বিপর্যস্ত বিজেপি সমর্থকদের বলা হচ্ছে তোমাদের ত্রান দেব না। দিলীপ ঘোষ আরও বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন ৫ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু দুই ২৪ পরগনায় ৫ লক্ষ কাঁচা বাড়ি নেই।

রাজ্য যা টাকা চেয়েছে তার মধ্যে ৯ হাজার কোটি টাকা কাটমানি রাখতে চাইছে তৃনমূল। দিলীপ ঘোষ আরও বলেন তৃনমূল ২০২১ এর বিধানসভা নির্বাচনের জন্য খরচ তুলে রাখতে চাইছে। এই নিয়ে রাজনৈতিকমহলে তর্কবিতর্কের সৃষ্টি হয়েছে।

Anirban Kundu

Recent Posts

Airtel-এর নতুন দারুণ প্ল্যান! কম টাকায় মিলছে ডেটা, কলিংসহ একাধিক সুবিধা

ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…

May 21, 2026

পশ্চিমবঙ্গসহ ৯ রাজ্যে বিদ্যুৎ সরবরাহে বেসরকারিকরণ? জেনে নিন বড় আপডেট

দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…

May 21, 2026

Atal Pension Yojana-এ কি বাড়তে পারে পেনশনের পরিমাণ? সামনে বড় সুবিধা পেতে পারেন গ্রাহকরা

ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…

May 21, 2026

মাত্র ২ লাখ টাকায় পেতে পারেন প্রায় ৯০ হাজার টাকা সুদ, জানুন পুরো হিসাব

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…

May 21, 2026

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026