এয়ার ইন্ডিয়াকে বিক্রি করার সিদ্ধান্ত আগেই কেন্দ্রের তরফ থেকে নেওয়া হয়েছিল। এবারে বেসরকারীকরনের তালিকায় যুক্ত হল আরেক সংস্থার নাম। এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়ামকে বিক্রির সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। এবং এই বিক্রির প্রক্রিয়া আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বিগত কয়েকমাস ধরে আর্থিক মন্দা দেখা গিয়েছে জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। ক্রমাগত লোকসানের ফলে দিনের পর দিন ঋণ বেড়েছে এই সংস্থার এবং আর্থিক দিক থেকে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গেছে এয়ার ইন্ডিয়ার। পরিস্থিতি এমন জায়গাতে এসে দাঁড়িয়েছে যে ৫৮ হাজার কোটি টাকার ঋণের বোঝা এসে পড়েছে এয়ার ইন্ডিয়ার উপর।
এছাড়া ভারত পেট্রোলিয়ামের ৫৩.২৯ শতাংশ শেয়ার কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে। তাই দেশকে আর্থিক মন্দা থেকে উদ্ধার করার জন্য এই দুটি সংস্থার বিলগ্নিকরনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ।
গতকাল শনিবার এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে দুটি সংস্থার বেসরকারীকরনের প্রক্রিয়া আগামী বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এদিন তিনি বলেন, “সরকারের কোষাগারের অবস্থা শোচনীয় তাই দেশের স্বার্থে সরকারকে অনেক অপ্রিয় পদক্ষেপ নিতে হচ্ছে।
তাই এই দুটি সংস্থা বিক্রি করে চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার এক লক্ষ কোটি টাকা তুলে কেন্দ্রীয় কোষাগারে ঢোকাতে চায়।” এয়ার ইন্ডিয়ার বিক্রি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে বলে দাবি করেন নির্মলা সীতারামন।আর্থিক বিশেষজ্ঞদের মতে ভারতের বাজারে বিদেশী সংস্থা প্রবেশ করলে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…