নিউজ

“রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে কাজ করছেন” শীতকালীন অধিবেশনে সরব তৃণমূল

রাজ্যপাল জগদীশ ধনকড়কে নিয়ে এবার সংসদেও প্রশ্ন তুলবেন তৃণমূল সাংসদরা। জানানো হয়েছে তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এর তরফে। সোমবার থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে এই নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করে এসেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের প্রধান অভিযোগ, রাজ্যপাল জগদীশ ধনকড় রাজ্যে সমান্তরাল সরকার চালাচ্ছেন। রাজ্য সরকারকে না জানিয়েই তিনি নিজের ইচ্ছা মতো কাজ করছেন।

গতকাল লোকসভার সর্বদলীয় বৈঠকে রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে তৃণমূলের সাংসদরা। তারপরেই স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ শুনিয়ে আসেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংসদদের আরও দাবী, রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে তিনি সরব হচ্ছেন মিডিয়ায়।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের দাবি, রাজ্যপাল জগদীশ ধনকড় তার এক্তিয়ার থেকে বেরিয়ে কাজ করছেন। যেসব কাজ তার এক্তিয়ারে নেই তিনি সেইসব কাজ করছেন।

সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যপাল ছাড়াও এনআরসি, নাগরিকত্ব সংশোধনী বিল এসবের বিরোধিতা করা হবে বলেও জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। যাকে নিয়ে এতো বিতর্ক সেই রাজ্যপাল জগদীপ ধনকড় অবশ্য এসব বিষয় নিয়ে ভাবতেই চান না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নাম না করে ‘বিজেপির মুখপাত্র’ বলেছিলেন, সে বিষয়ে তাঁর জবাব, ‘ক্রিকেটের সব বল খেলতে নেই!’ সিঙ্গুর, হেলিকপ্টার বা রাজ্য সড়ক প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্যকে উড়িয়ে দিয়ে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য এর অভিযোগ, রাজ্যপাল নিজেই রাজনীতির রঙ গায়ে মাখছেন। রাজ্যপাল আর রাজ্য সরকারের মধ্যে বিবাদ যে চরমে পৌঁছেছে তা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026