অরূপ মাহাত: তার মুখে দেশভক্তির অনেক গল্প শুনেছেন দেশবাসী। আর তাতে বিশ্বাস করেই দু হাত উজাড় করে তাকে ভোট দিয়েছিলেন রাজধানীর বাসিন্দারা। মানুষের প্রত্যাশার উপর ভর করেই পূর্ব দিল্লির সাংসদ হয়েছিলেন তিনি। কিন্তু মানুষের বিপদের দিনে জনপ্রতিনিধি নয়, দেখা গেল প্রাক্তন ক্রিকেটারের দায়িত্ব পালনে।
যা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে প্রাক্তন এই ভারতীয় ওপেনারকে। তাঁর নামে দিল্লি জুড়ে গাছে গাছে সাঁটানো হয়েছে পোস্টার। তাতে লেখা রয়েছে, ‘নিখোঁজ গৌতম গম্ভীর। গোটা দিল্লি ওনার খোঁজ করছে। আপনারা কি ওনাকে দেখেছেন?’
প্রতি বছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা সমাধানের বিষয়ে আলোচনার জন্য সংসদের স্থায়ী কমিটি একটি বৈঠক ডেকেছিলেন। কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীরেরও সেখানে থাকার কথা ছিল।
কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না। সেই দিনই ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচ চলাকালীন ইন্দোরে উপস্থিত ছিলেন তিনি। যা নিয়ে শুক্রবারই আম আদমি পার্টির কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। নিজের দায়িত্বজ্ঞানহীনতা ঢাকতে এর উত্তরে ট্যুইটারে একটা পোস্ট করেন তিনি। কিন্তু দিল্লিবাসী যে তাতে খুশি হননি, রবিবার শহর এই পোস্টার ছড়িয়ে দেওয়ায় তা স্পষ্ট হয়ে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…