করোনাভাইরাস নিয়ে গোটা বিশ্ব যখন প্রায় দিশেহারা সেই সময়ে ভারতবর্ষের মাটিতে আরেকটি মারন ভাইরাসের দেখা পাওয়া গেল যার নাম ব্ল্যাক ফাঙ্গাস। বর্তমানে এই ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে অনেক জায়গাতেই একে মহামারী রূপে ঘোষণা করেছে। এই রকম সংকটজনক মুহুর্তে ভগবানরূপে আবির্ভাব হয়েছেন আই আই টির দুই বিজ্ঞানী।
হায়দ্রাবাদ আই আই টির কেমিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই বিজ্ঞানীর ডক্টর সপ্তর্ষি মজুমদার এবং ডঃ চন্দ্রশেখর শর্মা কম দামে ওষুধ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। যেভাবে এই রোগের চিকিৎসা হচ্ছে তা সকলের কাছে সেই খরচ যোগানো সম্ভব নয়। খুব বাড়াবাড়ি হলে প্রতিদিন তিন হাজার টাকা ব্যয় করে টানা ৩০ দিন এই ওষুধ দিতে হয়, তবে এই দুইজন মিলে স্বল্প খরচে আবিষ্কার করেছেন ওরাল ট্যাবলেট। ৬০ মিলিগ্রাম এর একটি ওষুধ এর দাম ২০০ টাকা।
খুব তাড়াতাড়ি দেশের বাজারে এই ওষুধ আনার ব্যাবস্থা হচ্ছে। বর্তমানে যে ওষুধ ব্যবহার করা হয় তার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি। কিন্তু ট্যাবলেট জাতীয় ওষুধে এমন সম্ভাবনা কম। বর্তমান পরিস্থিতিতে এই রকম আবিষ্কার সত্যিই খুব সন্তোষজনক। আপাতত এই দুই বাঙালি বিজ্ঞানীর কাজকর্মের জন্য গোটা দেশজুড়ে হই হই কান্ড শুরু হয়ে গেছে। এখানে গোটা দেশজুড়ে চিকিৎসকরা রীতিমতো নাজেহাল হয়ে যাচ্ছেন কি করে এই ব্ল্যাক ফাংগাসকে নির্মুল করা যায়, সেই মুহূর্তে এমন একটি আবিষ্কার সত্যিই আমাদের কাছে আশাব্যঞ্জক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…