বিনোদন

মা হওয়ার জল্পনার মাঝেই নুসরত পোস্ট করলেন, ‘আমি চাই না তুমি এসো’

পেজ থ্রিতে এখন খবরের শিরোনামে আছেন নুসরত জাহান। স্যোশাল মিডিয়ায় এই মুহূর্তের ব্রেকিনহ নিউজ একটাই। ‘মা হচ্ছেন নুসরত জাহান। তবে এই বিষয়ে অবশ্য এখনও কিছু খোলসা করেননি অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ। কিন্তু তাঁর স্যোশাল মিডিয়ায় শেয়ার করা একাধিক স্ট্রোরিতে প্রকাশ পাচ্ছে তাঁর মনের কিছু অভিব্যক্তি। সম্প্রতি জুনের ৩ তারিখ ছিল টলিউডে নুসরতের ১০ বছর। এই দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল নুসরত অভিনীত প্রথম ছবি জিত। এরপর ৪ই জুন এক সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান, কেরিয়ারের এই সাফল্যের পর তিনি একজন সন্তানের মা হতে চান। তবে এ বিষয়ে এখনো সরাসরি কোনো কথা বলেননি।

তবে এই ৪৮ ঘন্টায় টলিপাড়ায় শুরু হয় নানান গুঞ্জন। তবে এখনো অভিনেত্রী স্বীকার করেননি তিনি আদেও অন্তঃসত্ত্বা কিনা। তবে নুসরতের মা হওয়া নিয়ে চিন্তা এখন নেটিজেনদের ও। নেটিজেনরাও নানারকম মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রীর ইনস্টাগ্রামের দেওয়াল। প্রশ্ন অনেকের অনেক তবে নুসরত এখন স্পিকটি নট। অভিনেত্রী আগেও জানিয়েছেন তিনি নিজের জীবন নিয়ে বেশি পাবলিক করতে চাননা। তবে তিনি নিজের মতো নিজের জীবন গোছাতে জানেন।

নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল বলেছেন, সাত মাস নুসরতের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, তিনি এই সন্তান সম্পর্কে কিচ্ছুই জানেন না। অন্যদিকে যশ দাশগুপ্ত এই প্রসঙ্গে কোনো কথা বলেননি।এই সবের মাঝেই ইনস্টাগ্রামে একের পর এক বার্তা দিয়ে চলেছেন নুসরত। প্রথমেই নুসরত লিখেছেন,‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’। তাহলে এটি কিসের ইঙ্গিত দিলেন।

এরমধ্যে তিনি জানান, ‘অন্তরঙ্গতা মানেই কিন্তু যৌনতা নয়’। এবার নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতে হলিউডের জনপ্রিয় সিরিজ ‘দ্য টোয়াইলাইট সাগা’-র একটি দৃশ্য শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে, ছবির হিরো ‘ভ্যাম্পায়ার’ রবার্ট প্যাটিনসন নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্টের উদ্দেশে বলছেন, ‘‘আমি চাই না তুমি এসো’। এরপর নায়িকা বলছেন, ‘তুমি চাও না আমি আসি?’, পাল্টা জবাব আসে ‘না’। এক নিষিদ্ধ প্রেমের গল্প বলে এই সিরিজ, যেখানে এক মানব ও দানবের এক দরুণ প্রেম কাহিনি উঠে এসেছে। এরপরই অনেকের প্রশ্ন এই প্রেমে বাধা, বিরহের এই দৃশ্য হঠাৎ কেন মাথায় এল নুসরতের? তাহলে কি কোনও বার্তা দিলেন অভিনেত্রী? কিন্তু কাকে? নিখিল না যশ। তবে এই উত্তর পাওয়া যায়নি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026