স্বাস্থ্য ও ফিটনেস

করোনার রোগীদের নয়া আতঙ্ক ‘ব্ল্যাক ফাঙ্গাস’, সতর্কবার্তা কেন্দ্রের

একদিকে করোনা ভাইরাসের আক্রমণ চলছে এবং অন্যদিকে আবার শুরু হয়ে গেছে নতুন একটি ছত্রাকের আক্রমণ। এটির নাম মিউকোরোমাইকোসিস। বেঙ্গালুরুতে কিছু কিছু জায়গায় করণা আক্রান্ত রোগীদের দেহে এই ছত্রাক টির সন্ধান মিলেছে। চিকিৎসকরা এই বিষয়ে জানাচ্ছেন এই ছত্রাকটি অত্যন্ত ভয়াবহ এবং ঠিকমতো চিকিৎসা না করা হলে আপনার প্রাণহানি সম্ভাবনা রয়েছে। আসুন দেখা যাক এই নিয়ে সাধারণ মানুষকে কিভাবে সচেতন করছেন ডাক্তাররা।

যদি এই ছত্রাকটি আপনার দেহে আক্রমণ করে তাহলে আপনার দেহে কিছু কিছু লক্ষণ দেখা দেবে। এদের মধ্যে রয়েছে জ্বর, মাথা যন্ত্রণা, সর্দি কাশি, নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা, রক্ত বমি এবং মানসিক অস্থিরতা। যারা করোনা আক্রান্ত, যাদের দেহে কো মর্বিডিটি আছে, যারা ডায়াবেটিস আক্রান্ত রোগী, যারা নিয়মিত স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করেন, যারা এন্টিফাঙ্গাল থেরাপি ব্যবহার করেন এবং যারা দীর্ঘদিন ধরে আইসিইউতে রয়েছেন তাদের ক্ষেত্রে এই ছত্রাকের আক্রমণ সবথেকে বেশি হতে পারে। বিশেষত যাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের দেহে এই ছত্রাক আক্রমণ করছে।

উপসর্গ গুলির মধ্যে আরও রয়েছে নাক বন্ধ হয়ে আসা, না থেকে চাপা রক্তের মত কিছু কিছু পুজ বেরোনো, দাঁতে ব্যথা, চোয়ালে ব্যথা, মুখে ব্যথা, নাকের উপরে কালচে দাগ পড়া, এলার্জি হওয়া, বুকে ব্যথা, নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা চোখে বা নাকে ব্যথা, এবং লাল হয়ে ফুলে যাওয়া। এই সমস্ত উপসর্গ দেখা গেলে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হাইপারগ্লাইসেমিয়া নিয়ন্ত্রণ করুন। যাদের ডায়াবেটিস আছে তারা দেখে শর্করা গ্রহণের পরিমাণ কমিয়ে দিন। যারা স্টেরয়েড গ্রহণ করেন তারা ঠিক নিয়ম মত স্টেরয়েড গ্রহণ করুন। অক্সিজেন থেরাপির সময় পরিষ্কার এবং স্টেরিলাইজ করা জল ব্যবহার করুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করতে পারেন। এই পরিস্থিতিতে কখনোই উপসর্গ অবহেলা করবেন না। তবে আপনাদের জানিয়ে রাখি যদি আপনার নাক বন্ধ হয়ে যায় কিংবা নাকের ধারে কালো দাগ হয়ে যায় তাহলে কিন্তু আপনি ছত্রাক আক্রান্ত এরকম কিন্তু নয়। ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, যে সমস্ত টেস্ট করতে বলা হবে সেগুলি করুন। এই শারীরিক পরীক্ষার মধ্যে উল্লেখযোগ্য মাইক্রোস্কপি, ফাঙ্গাস কালচার, এবং ফাঙ্গাস কেওএইচ স্টেনিং। যদি কখনো ধুলোবালি যুক্ত জায়গায় চান তাহলে অবশ্যই মাস্ক পড়ুন। নিজেকে আরও বেশি সুরক্ষিত রাখতে ফুল হাতা জামা কাপড় ব্যবহার করুন। পরিচ্ছন্ন থাকুন এবং নিয়মিত স্নান করুন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026