কোভিড আক্রমণের দ্বিতীয় ঢেউয়ে একেবারে নাজেহাল হয়ে পড়েছে গোটা ভারত। প্রতিদিন বহু মানুষ এই নতুন ভাইরাসের জন্য আক্রান্ত হচ্ছেন। এবারে সিএসআইআর তার একটি নতুন পরিসংখ্যান নিয়ে এসে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। এই পরিসংখ্যানে বেশকিছু নজরকাড়া তথ্য আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যাদের দেহে এবি এবং বি গ্রুপের রক্ত আছে তারা করণা আক্রান্ত তাড়াতাড়ি হচ্ছেন। অন্যদিকে এই সমীক্ষায় দেখা গিয়েছে যারা নিরামিষাশী তারা কম করোনা আক্রান্ত হচ্ছেন। যারা তুলনামূলকভাবে আমিষ বেশি খান তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
অন্যদিকে যাদের ব্লাড গ্রুপ ও, তাদের দেহে করোনা আক্রমণের সম্ভাবনা কম। নিরামিষ খাবারের তন্তু থাকে অনেক বেশি। এই ধরনের তন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে। এই বিষয়টি নিয়ে ১৪০ জন চিকিৎসক ১০,০০০ মানুষের ওপরে রিসার্চ করেছেন। তাতে দেখা যাচ্ছে, সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন এবি ব্লাড গ্রুপের মানুষেরা। তারপরে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন বি ব্লাড গ্রুপের মানুষেরা।
যাদের ব্লাড গ্রুপ ও তাদের আক্রান্ত হবার সম্ভাবনা সবথেকে কম। যদিও এই সমস্ত কিছু কিন্তু জিনের ওপর নির্ভর করে। চিকিৎসক অশোক শর্মা জানাচ্ছেন, যদি কেউ থালাসেমিয়া যুক্ত হন তাহলে তিনি কম ম্যালেরিয়া আক্রান্ত হন। সেরকম, এক পরিবারের সব সদস্য করণা আক্রান্ত হতে পারেন কিন্তু হয়তো একজন করোনা আক্রান্ত হলেন না। পুরোটাই জিনের ওপর নির্ভর করে।
তিনিও জানাচ্ছেন, যারা ও ব্লাড গ্রুপের রক্ত বহন করেন তাদের ক্ষেত্রে রোগপ্রতিরোধের ক্ষমতা অনেক বেশি। এই কারণেই তারা এই ধরনের ভাইরাসকে একটু বেশি প্রতিরোধ করতে পারেন। তবে ডাক্তার এসকে কার্লার জানিয়েছেন, “এখনই এটা বলা ঠিক হবে না যে ও ব্লাড গ্রুপের মানুষের এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বেশি। কিন্তু এটা ঠিক যে যাদের ও ব্লাড গ্রুপ রয়েছে তারা করণাতে কম আক্রান্ত হয়েছেন এবং অনেকে করোনা লক্ষণ প্রকাশ করছেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…