নিউজ

করোনার জেরে দিশেহারা বাণিজ্যনগরী, মে মাসে আক্রান্তের সংখ্যা হতে পারে ৭৫,০০০

দেশে করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে সবার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনো পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ১৪,৫৪১ জন ও মৃত্যু হয়েছে ৫৮৩ জনের। এদিকে শুধু মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা ৯,০০০ পার করে গিয়েছে ও মৃত্যু হয়েছে ৩৬১ জনের। কিন্তু এসবেরও মধ্যেও মহারাষ্ট্রকে নিয়ে ভয়াবহ আগাম বার্তা মিলেছে এক রিপোর্টে। ওই রিপোর্টে বলা হয়েছে, মহারাষ্ট্রে চলতি মাসের শেষের দিকে আক্রান্তের সংখ্যা ছুঁতে পারে ৭৫,০০০। অর্থাৎ মহারাষ্ট্রের ভবিষ্যত কোভিড-১৯ এর সংক্রমণের জেরে মহামারী আকার নিতে চলেছে।

আর এই আগাম রিপোর্টের উপর ভিত্তি করে মহারাষ্ট্রের সরকার সেভাবেই যুদ্ধে নামতে প্রস্তুতি নিচ্ছে। রিপোর্টে আরও এক ভয়াবহ ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ৭৫,০০০ মানুষ আক্রান্তের পাশাপাশি ৬৫,০০০ মানুষের দেহে করোনার কোনো উপসর্গ বিদ্যমান থাকবে না। অর্থাৎ উপসর্গ নেই অথচ কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা হতে পারে ৬৫,০০০। বাকি ১২,০০০ মানুষের শরীরে উপসর্গ বিদ্যমান থাকবে বলে জানা গিয়েছে ওই রিপোর্টে। আর এমন সংকেত বাণীর পর মহারাষ্ট্রের সরকার ও বৃহন্মুম্বই পুর নিগম (বিএমসি) জানিয়েছে, উপসর্গ রয়েছে এমন রোগীর জন্য শয্যার ব্যবস্থা করা হবে ১৩,৫০০টি।

যেসব রোগীর করোনার উপসর্গ দেখা যাবে তাদের শয্যার ব্যবস্থা রয়েছে হাসপাতালে। বাকি যাদের উপসর্গ থাকবে না বলে জানা গিয়েছে রিপোর্টে তাঁদের জন্য শয্যার ব্যবস্থা করা হবে সমস্ত স্কুল, ম্যারেজ হল, হোটেল ও স্পোর্টস কমপ্লেক্সে। উপসর্গবিহীন রোগীর জন্য ৮০ হাজার শয্যার বন্দোবস্ত করছে মহারাষ্ট্রের সরকার। বিএমসি-এর এক আধিকারিক জানিয়েছেন, সমস্ত স্কুল, হোটেল, ম্যারেজ হল ও স্পোর্টস কমপ্লেক্সগুলি মিলিয়ে ২৫ হাজার শয্যার বন্দোবস্ত হয়েছে। ২০ টি শয্যা জিমখানায় ও ৩৫ হাজার শয্যা পুরনিগমের ৩৫০ টি স্কুলে তৈরি করা হয়েছে। সবগুলোই উপসর্গ না থাকা রোগীদের জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026