নিউজ

করোনার প্রতিষেধক কোনোদিন তৈরি নাও হতে পারে, আশঙ্কার কথা শোনাল WHO

বিশ্ব জুড়ে করোনার সংক্রমণ প্রতিদিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার ফলে অনেক দেশের গবেষকরা নোভেল করোনা ভাইরাসকে নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছেন। কিভাবে এই ভাইরাসের কবল থেকে মানুষকে উদ্ধার করা যায় তার জন্য প্রতিনিয়ত দিন রাত গবেষণায় ভ্যাকসিন তৈরির নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে গোটা বিশ্বের বিজ্ঞানীরা। তবে সব আশায় জল ঢেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা World Health Organisation জানিয়েছে, করোনা এমন এক ভাইরাস যার ভ্যাকসিন কোনোদিন বেরোতে নাও পারে।

যদিও সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলতি বছরের শেষের দিকে হয়তো তাঁরা করোনার টিকা আবিস্কার করতে পারবেন। এছাড়া বিশ্বের অনেক দেশই সম্প্রতি এই দাবী করেছে। তবে সেসব আশার আলোতে জল ঢেলে অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন হু-এর করোনা ভাইরাস গবেষণার অন্যতম নেতা ডেভিড নাবারো। তিনি বলেছেন, ‘আমরা বেশ কিছু রোগের ভ্যাকসিন এখনো আবিস্কারের অক্ষম হয়েছি। তার মধ্যে নোভেল করোনা ভাইরাস অন্যতম। এছাড়া HIV ও AIDS-এরও টিকা আবিস্কারে আমরা ব্যর্থ হয়েছি। সেরকমই হয়তো নোভেল করোনা ভাইরাসটির প্রতিষেধক কোনোদিন আবিস্কার নাও হতে পারে।’

তিনি এবিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করে আরও বলেছেন, যদিও কোনো ভ্যাকসিন তৈরিও হয় তবুও একটা সন্দেহ থেকেই যায়। কারন যে ভ্যাকসিনটি তৈরি হবে তা মানব শরীরের পক্ষে ইতিবাচক সাড়া দেবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। তাই ডেভিড নাবারো বলেছেন, যদি করোনার প্রতিষেধকটি সমস্ত রকমের পরীক্ষায় ইতিবাচক ফল দেয় বা সেটি মানব শরীরে প্রয়োগের ফলে যদি কোনো সাইড এফেক্ট না আসে তার আগে পর্যন্ত সেই ভ্যাকসিনটি ব্যবহারের জন্য সঠিক বলে ধরা হবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026