‘মণিকর্ণিকা ফিল্মস’ অফিস তছনছের জন্য বিএমসি-র থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন কঙ্গনা রানাউত। এরপরেই বিবাদ পৌঁছায় আরও চরমে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিএমসি অভিনেত্রীর হাউসিং সোসাইটি অর্থাত চেতক সোসাইটিকে নোটিস পাঠায়। পাশাপাশি ওই চেতক সোসাইটিতে কাদের ফ্ল্যাট রয়েছে, সেই সমস্ত তথ্য বিএমসি-কে জমা দিতে হবে। চেতক সোসাইটি সম্পর্কিত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছ বিএমসি। কঙ্গনাকে সবক শেখানোর জন্যই কি বিএমসি-র এই নয়া চাল?
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের বৃহৎ গোষ্ঠীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছিলেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। কখনো স্বজনপোষণ নীতি নিয়ে সোচ্চার হয়েছিলেন তো কখনো মাদকচক্র প্রসঙ্গে সরব হয়েছিলেন। পাশাপাশি মুম্বই শহর এবং সেখানকার পুলিসের বিরুদ্ধেও তোপ দাগেন কঙ্গনা। মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে জোরদার বিতর্কে জড়ান কঙ্গনা।
প্রসঙ্গত, শিবসেনার সঙ্গেও ভারী বিতর্কে জড়িয়ে পড়েন কঙ্গনা। মুম্বাইকে পাকিস্থানের সঙ্গে তুলনা করায় বেজায় চটেন শিবসেনার দল। এরপরেই শুরু হয় বাকবিতণ্ডা যা নৈতিক প্রক্ষাপটকে বিনষ্ট করে বহুবার। দমে যাননি কঙ্গনা, বারংবার প্রিতিবাদ জানিয়েছেন। বলিউডের মাদক ব্যবহার নিয়েও নিজের অতীত তুলে ধরেছেন। কিন্তু তাতেও বিবাদ আরও চরমে পৌঁছায়। কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মস ভাঙ্গার পর কঙ্গনা সাফ জানান, মুম্বইতে এখনও দাউদের পুরনো বাড়ি বহাল তবিয়তে রয়েছে অথচ ভেঙে দেওয়া হচ্ছে কঙ্গনার বাড়ি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…