ওয়াশিংটন: করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে বিশ্ব বাজারে আসবে, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে গোটা বিশ্বে। ইতিমধ্যেই রাশিয়া তাদের তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিন বাজারে নিয়ে এসেছে। চিনও একপ্রস্থ জানিয়ে দিয়েছে যে, আগামী নভেম্বরে তাদের তৈরি ভ্যাকসিন বাজারে আসবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি ভ্যাকসিনও এগিয়ে আছে। এমতাবস্থায় করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার দেশ অর্থাৎ আমেরিকা কী বলছে? তাদের ভ্যাকসিন কবে আসছে বাজারে? এই প্রশ্ন কার্যত ঘোরাফেরা করছে মার্কিনবাসীদের মনে। করোনা যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রকে। এবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন, অক্টোবরের প্রথম সপ্তাহেই তৈরি হয়ে যাবে করোনা ভ্যাকসিন।
মঙ্গলবার টাউনহলে ভোটারদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ভ্যাকসিন তৈরির একেবারে দোরগোড়ায়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এটা আমাদের হাতে চলে আসবে। এই ধরুন ২ বা ৩ সপ্তাহ।’
এর আগে অবশ্য আগামী নভেম্বরের প্রথমে ভ্যাকসিন বিতরণের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়ে রেখেছিলেন তিনি। তবে এবার তিনি যা বলেছেন তা একান্তই নিজের দিকে ভোটার টানার জন্য বলেছেন বলেই মনে করছে বিরোধীপক্ষ।এমনকি বিরোধীপক্ষের একাংশ দাবি করেছেন যে, ভোটের মুখে কোটি কোটি আমেরিকাবাসীর জীবন সংকটের মুখে ফেলছেন ট্রাম্প। উল্টোদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকাবাসীদের জীবন বাঁচানো সরকারের একমাত্র লক্ষ্য। তাই যেভাবেই হোক এই ভ্যাকসিন অক্টোবরের শুরুতে বা মাঝে তৈরি হয়ে যাবেই। সত্যিই তাই হয় কিনা, এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…