দেশে আসতে চলেছে BMW এর নতুন বাইক। সূত্র হতে জানা গিয়েছে যে, খুব শীঘ্রই BMW Motor তাদের নতুন BS-6 Compliant S1000R লঞ্চ করতে চলেছে। গাড়ি বিশেষজ্ঞদের মতে, BMW এর এই বাইকের লঞ্চের পরে তা টক্কর দেবে ডুকাটি এবং কাওয়াসাকি র মতো কোম্পানিগুলির সাথে। অনুমান করা হচ্ছে যে, দেশের মডেলও আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া আইকের মতোই হবে এই বাইক।
২০২১ সালের এই বাইকে বেশ কিছু বিশেষ পরিবর্তন নিয়ে এসেছে কোম্পানি। বাইকের সামনের দিকে রয়েছে একদম নতুন ধরনের LED হেডলাইট সেট আপ। সাধারণ এই মডেলে থাকত চিরাচরিত Asymmetric হেডলাইট। তবে তা পরিবর্তন করতে চলেছে কোম্পানি। এর ডিজাইন অনেকটা BMW G310R বাইকের মতো হতে চলেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে পরিবর্তন করা হয়েছে Radiator Shrouds এর ডিজাইনেও। বাইকের পিছনের দিকেও দেখা যাচ্ছে বেশ কিছু পরিবর্তন।
বাইকটিতে রয়েছে ব্লুটুথ কানেকটিভিটি। সাথে রয়েছে ৬.৫ ইঞ্চির TFT স্ক্রিন। বাইকের ইলেকট্রনিক্স কিটেও বেশ কিছু ফিচারে পরিবর্তন এনেছে এই বাইক। এর বাইকে রয়েছে তিন ধরনের রাইডিং মোড। এইবার কথা বলা যাক এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে। BMW এর এই বাইকে থাকতে চলেছে Euro 5/ BS6 Compliant ৯৯৯ সিসির একটি ইঞ্জিন। যার মধ্যে রয়েছে চারটি সিলিন্ডার এবং এয়ার কুলড টেকনোলজি। সূত্র হতে জানা গিয়েছে যে, এই বাইকের দাম শুরু হবে ১৭ কিংবা ১৮ লক্ষ টাকা থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…