বিনোদন

মা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই জনপ্রিয় নায়িকা, প্রকাশ্যে আসল খুদের ছবি

বিনোদন জগতে ফের খুশির মেজাজ। মা হলেন দক্ষিণী ইন্ড্রাস্টির এই জনপ্রিয় নায়িকা। ইনি আর কেউ নন অভিনেত্রী রিচা গঙ্গোপাধ্যায়। পুত্রসন্তানের জননী হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই নায়িকা। গত ২৭ মে রিচার জীবনের এই নতুন অধ্যায় শুরু হয়। ইনস্টাগ্রামে নিজের ছেলের প্রথম ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছেলেত নাম রেখেছেন লুকা। লুকার ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

একই সঙ্গে নিজের মা, স্বামী এবং চিকিৎসকদের ধন্যবাদ অভিনেত্রীর জানিয়েছেন পাশে থাকার জন্য। বেশ কয়েক বছর অভিনয় করার পর আমেরিকায় চলে গিয়েছিলেন রিচা। বিদেশে গিয়ে নিজের পড়াশোনা আবার শুরু করেন। এমবিএ পড়া শুরু করেন অভিনেত্রী৷ সেখানকার বিজনেস স্কুলেই নিজের সহপাঠী জো ল্যাঞ্জেলার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। ২০১৯ সালে বিয়ে করেন জো ল্যাঞ্জেলার সাথে বিয়ের সম্পর্কে আবদ্ধ হন। অভিনয় থেকে দূরে আপাতত নিজের সংসারে মন দিয়েছেন রিচা। এখন নিজের স্বামী এবং সদ্যজাতকে নিয়ে ভালবাসায় দিন কাটছে অভিনেত্রীর।

উল্লেখ্য, দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রিচা। তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ২০১২ সালে টলিউডে ‘বিক্রম সিংহ: দ্য লায়ন ইজ ব্যাক’ ছবিতে প্রসেনজিতের সাথে অভিনয় করেন। বাঙালি দর্শক রিচার অভিনয় বেশ পছন্দ করেন। অবশ্য এরপর আর কোনো বাংলা ছবিতে রিচাকে দেখা যায়নি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026