বিনোদন

২২ দিনের যুদ্ধে কোভিডকে জয় করে বাড়ি ফিরলেন মনামীর মা

মা কাকিমা মনামীর থেকে ইরাবতী বলতে বেশি পছন্দ করেন। হ্যাঁ ইরাবতীর চুপকথা ধারাবাহিকের ইরা। তবে এই ধারাবাহিক ছিল মনামীর শেষ ধারাবাহিক। এরপর অভিনেত্রী নিজের নাচের ভিডিও আর পাহাড়ে ঘোরা নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। তবে এর মাঝেই অভিনেত্রীর সাথে ঘটলো এক অঘটন।

কোভিডের সঙ্গে ২২ দিনের যুদ্ধ। হ্যাঁ মনামীর মা কোভিডের সাথে লড়াই করছেন প্রায় ১ মাসের কাছাকাছি। সেই সময় আইসিইউর বাইরে দাঁড়িয়ে মনামীর কেটেছে দিনরাত। আইসিউতে লড়ছেন অভিনেত্রীর মা আর বাইরে মায়ের জন্য অপেক্ষা করছেন মেয়ে। অবশেষে যুদ্ধে জয়লাভ করলেন মা মেয়ে দুজনেই। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। আপাতত আগের থেকে এখন ভালো আছেন।

মায়ের এই অসুস্থতার সময় বেশ কিছু সপ্তাহ ধরে নিজের সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক আর ইন্সটাগ্রামে বেশনিষ্ক্রিয় ছিলেন অভিনেত্রী। তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছিল, মনামীর কিছু হয়নি তো? আসলে মনামী সর্বদা নিজের অনুগামীদের জন্য নাচ, গান এসব পোস্ট করে থাকেন। তবে এসব না থাকতেই চিন্তা ছিল অনুগামীদের। মনামীর আগের একাধিক কমেন্ট বক্সে ভিড় করছিল একের পর এক প্রশ্নও। মনামী কিছু উত্তর দেননি। আসেনি কোনও পোস্টও। অবশেষে গতকাল সকলের সব উত্তরে একটি পোস্ট করে মায়ের অসুস্থতার কথা। অনুরাগীরা অভিনেত্রীর মায়ের আরোগ্য কামনা করেছেন।

অভিনেত্রী সদ্য ওয়েব সিরিজে অভিষেক করলেন। হইচই’ প্রযোজিত জনপ্রিয় বৌদিদের তালিকায় নিজের নাম লেখালেন মনামী। এই সিরিজটির নাম ‘মৌচাক’। সিরিজে মনামীর চরিত্রের নাম মৌ বৌদি। খুব শীঘ্রই হইচইতে ঠাকুরপোদের মধু দেবেন মৌ বৌদি। ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে সদ্য। পোস্টারে দেখা যাচ্ছে,গোলাপি শাড়ি। তুঁতে রঙ্গের ব্লাউজ। আর কোমরে চাবির গাছা। হাতে রয়েছে শাঁখা-পলা চুড়ি। আর লেখা,‘মৌ বউদি আসছে’। ফার্স্ট লুকেই ভাইরাল সোশ্যাল দুনিয়া।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026