রাজ্য

করোনা পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া যায়? জনগণের কাছে জানতে চাইলেন মমতা

চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। তাই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে এবারের রাজ্যের অভিভাবকদের কাছ থেকে জানতে চাইলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজ্য সরকার। রাজ্য সরকার জানিয়েছে পরীক্ষা না নেয়া নেওয়ার সুপারিশ ঘোষণা করেছে বিশেষজ্ঞ কমিটি। এবারে করোনা পরিস্থিতিতে রাজ্যে পরীক্ষা হবে কি? এই নিয়ে এবার রাজ্যবাসীর মতামত জানতে চেয়েছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এ বিষয়টি জানিয়েছেন। অন্যদিকে রবিবার রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে বিশেষজ্ঞ কমিটি কোন কোন বিষয় খতিয়ে দেখেছে সেই মর্মে সমস্ত বর্ণনা দেওয়া রয়েছে। অন্যদিকে এই দুটি পরীক্ষা হবে কি হবে না সেই ব্যাপারে বেশ কিছু মতামত রয়েছে।

জানা যাচ্ছে এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা যদি দিতেই যান তাহলে তাদের অভিভাবকদের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন। এই কারণে তাদের অভিভাবক এবং অন্যান্যদের পরামর্শ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার স্থাপন করে দিয়েছে তিনটি ইমেইল আইডি pbssm.spo@gmail.com, commissionerschooleducation@gmail.com, wbssed@gmail.com

সোমবার বেলা ২ টোর মধ্যে সাধারণ মানুষ এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত মতামত জানাতে পারবেন। অন্যদিকে আজকের বৈঠকে পরীক্ষা না হলে কিভাবে মার্কশিট তৈরি করা হয় সেই বিষয়ে আলোচনা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রজেক্ট এর নম্বর জমা পড়ে গেছে। সঙ্গেই তাদের মার্কশিট নবম শ্রেণীর মার্কশিট থেকে বানানো যেতে পারে। কিন্তু, উচ্চমাধ্যমিকে যে সমস্ত পরীক্ষার্থী আছেন তারা একাদশ শ্রেণীর পরীক্ষা দেননি। তাই তাদের মূল্যায়ন করা একটু কঠিন হচ্ছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026