টেক বার্তা

ইন্টারনেট ছাড়াই পরিবর্তন করুন নিজের Aadhaar কার্ডের তথ্য, জেনে নিন সহজ উপায়

আধার কার্ড বর্তমান যুগে আমাদের কাছে একটি প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে। এখন Aadhaar কার্ড ছাড়া কোনও কাজই করা যায়না। অন্যদিকে Aadhaar কার্ডের তথ্য সংশোধন অথবা কোনও তথ্যের আদান প্রদান করার জন্য প্রয়োজন হয় ইন্টারনেটের। তবে এখন আর প্রয়োজন হবেনা ইন্টারনেটের। এমনই এক পরিষেবা সম্প্রতি নিয়ে এসেছে UIDAI। নতুন এই পরিষেবার নাম SMS পরিষেবা। সহজে এই পরিষেবা ব্যবহার করে আপনি নিজের Aadhaar কার্ড লক আনলক, আইডি জেনারেট ইত্যাদি কাজ করতে পারবেন।

কী করে পাবেন এই সমস্ত পরিষেবা?

গ্রাহককে তার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ১৯৪৭ এ একটি sms পাঠাতে হবে। যে কোনও Aadhaar সংক্রান্ত পরিবর্তনের ক্ষেত্রে নম্বর একই থাকবে, পালটে যাবে sms এর ফর্ম্যাট। ভার্চুয়াল ID বানাতে গেলে টাইপ করতে হবে – GVID এর সাথে নিজের Aadhaar কার্ডের শেষ চার সংখ্যা। মনে করুন আপনার আধার নম্বর ১২৩৪৫৬৭৮৯১২৩। তবে আপনাকে sms এ লিখতে হবে GVID 9123।

যদি আপনি নিজের ভার্চুয়াল ID ফিরে পেতে চান, তবে লিখতে হবে RVID এবং নিজের Aadhaar এর শেষ চারটি সংখ্যা। OTP এর জন্য লিখতে হবে GETOTP এবং নিজের Aadhaar কার্ডের শেষ চারটি সংখ্যা। অর্থাৎ অনেকটা দেখতে হবে ‘GETOTP 9123’, এই রকম। অন্যদিকে কেউ যদি OTP এর জন্য ভার্চুয়াল ID ব্যবহার করতে চায়, তবে তাকে পাঠাতে হবে GETOTP স্পেস দিয়ে নিজের ভার্চুয়াল ID নম্বর এবং স্পেস দিয়ে নিজের Aadhaar নম্বরের শেষ ৬ টি সংখ্যা।

তবে আধার কার্ড লক করতে পাঠাতে হবে দুই বার sms। প্রথমবার পাঠাতে হবে GETOTP এবং আধার নম্বরের শেষ চারটি সংখ্যা। দ্বিতীয় ধাপে LOCKUID এবং নিজের আধার নম্বরের শেষ চার সংখ্যা এবং নিজের OTP। আনলকের ক্ষেত্রে প্রথম ধাপটি একই থাকবে। তবে দ্বিতীয় ধাপে লিখতে হবে UNLOCKUID এর সাথে ভার্চুয়াল ID নম্বরের শেষ ছয়টি সংখ্যা এবং নিজের OTP।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026