ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অফরোডিং প্রেমীদের জন্য সুখবর, ৬.৫ TFT ড্যাশবোর্ডসহ BMW লঞ্চ করলো এই নতুন অ্যাডভেঞ্চার বাইক

ভারতে এবারে ১৩.৭৫ লক্ষ টাকা মূল্যে নতুন বাইক লঞ্চ করলো BMW। এই বাইকটির নাম দেওয়া হয়েছে F900 GS। এটি হতে চলেছে একটি টুরিং এডভেঞ্চার বাইক, এবং এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৮৫৩ ও ৮৯৫ সিসি ইঞ্জিন বিকল্প। সঙ্গেই এই বাইকগুলি ভারতে CBU হিসেবে আসছে এবং এই বাইকে থাকতে চলেছে অনেকগুলি উন্নত বৈশিষ্ট্য। চলুন তাহলে এই বাইকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইঞ্জিন ও পাওয়ারট্রেন

এই নতুন বাইক আপনারা পেয়ে যাবেন একটি ৮৫৩ সিসি ইঞ্জিন, যা থাকবে F850GS বাইকের সঙ্গে। অন্যদিকে, ৮৯৫ ইঞ্জিন বিকল্পটি থাকবে এর উপরের ভেরিয়েন্টের ক্ষেত্রে। এই বাইকের আউটপুট হতে চলেছে ১০৫ HP ও ৯৩ NM। GS বাইকের সব থেকে বড় বৈশিষ্ট্য হতে চলেছে এর জ্বালানি ট্যাঙ্ক। এই বাইকে আপনাদের জন্য থাকবে একটি ১৪.৫ লিটারের জ্বালানি ট্যাঙ্ক। অন্যদিকে GS বাইকের ADVENTURE মডেলে আপনাদের জন্য থাকবে একটি ২৩ লিটারের জ্বালানি ট্যাংক। অ্যাডভেঞ্চার মডেলে একটি বড় সিট এবং বড় জ্বালানি ট্যাঙ্ক থাকতে চলেছে। এছাড়াও, যেহেতু এটা অফ রোডিং করার বাইক, সেই কারণে এই বাইকে ৬.৫ ইঞ্চি TFT ড্যাশবোর্ড দিচ্ছে কোম্পানি। সঙ্গেই ট্র্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে আরো অনেক বৈশিষ্ট্য থাকবে এই বাইকে। ফলে BMW কোম্পানির সব থেকে আকর্ষণীয় বাইক হতে চলেছে এটা।

কবে শুরু হবে ডেলিভারি

ইতিমধ্যেই, এই দুটি মোটরসাইকেলের বুকিং চালু করে দেওয়া হয়েছে BMW কোম্পানির তরফ থেকে। কোম্পানিটি জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবর থেকে এই বাইকের ডেলিভারি শুরু করবে তারা। F850 GS ও BMW MOTORRAD এ তালিকাভুক্ত হয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত এই বাইকটির ডেলিভারি শুরু করেনি সংস্থা। খুব শীঘ্রই এই দুটি বাইকের ডেলিভারি শুরু করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026