টেক বার্তা

Electric Car: গুদামে জং ধরছে ইলেকট্রিক গাড়ির, ভারত সহ গোটা ইউরোপে বিক্রি কমেছে অবিশ্বাস্য হারে

কয়েক বছর আগে যেখানে রাজপথে ইলেকট্রিক গাড়ির ছড়াছড়ি ছিল, সেখানে আজ ইলেকট্রিক গাড়ির দাপট কমেছে চোখে পড়ার মতো। শুধু ভারতীয় প্রেক্ষাপটে নয়, গোটা ইউরোপেও ইলেকট্রিক গাড়ির বিক্রি কমেছে অবিশ্বাস্য হারে। যদিও শুরুর দিকে বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেকটি মানুষ স্বপ্ন দেখতেন ইলেকট্রিক গাড়ি ক্রয়ের। তাছাড়া, সেই সময় গ্রাহকদের ইলেকট্রিক গাড়ি ক্রয় করা জন্য উৎসাহিত করার উদ্দেশ্যে বিভিন্ন দেশের সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। এমনকি, পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে অনেকেই ইলেকট্রিক গাড়ি ক্রয় করেছিলেন।

তবে বর্তমানে ইলেকট্রিক গাড়ি বিক্রয়ের হার কমেছে চোখে পড়ার মতো। ভারতের বাজারে তো বটেই, জার্মানি, ফ্রান্স, ইতালির মতো অত্যাধুনিক দেশেও ইলেকট্রিক গাড়ি বিক্রয়ের হার কমেছে চোখে পড়ার মতো। আপনারা জানলে অবাক হবেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ACEA) পতন বন্ধ করার জন্য “জরুরি পদক্ষেপ” আহ্বান করতে বাধ্য হয়েছে। যেন ইলেকট্রিক গাড়ির প্রতি গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করা যায় সেই বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ACEA।

যদি বিগত কয়েক বছরে বিশ্ববাজারে ইলেকট্রিক গাড়ির বিক্রির পরিসংখ্যান দেখা যায়, তবে তা ছিল ঊর্ধ্বমুখী। তবে ২০২৪ সালের পরিসংখ্যান রীতিমতো অবাক করেছে গাড়ি বিক্রি সংস্থা গুলিকে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের এসব দেশে গাড়ি বিক্রি আগস্টে ১৮.৩ শতাংশ কমে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। যা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গাড়ি নির্মাণ সংস্থা গুলির। আপনারা জানলে অবাক হবেন, জার্মানি এবং ফ্রান্স, এবং ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম ইভি বাজার, যথাক্রমে ৬৮.৮% এবং ৩৩.১% হ্রাস রেকর্ড করেছে৷ যা বিগত ৪ বছরে সর্বনিম্ন ইলেকট্রিক গাড়ি বিক্রয়ের পরিসংখ্যান।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026