নিউজ

৩০ মিনিট ফাঁসিকাঠে ঝোলার পর ময়নাতদন্তে পাঠান হল মরদেহ

অনেক মাস আগে থেকেই শুরু হয়ে গেছিল প্রস্তুতি, কিন্তু আইনি ঘোরপ্যাঁচে বারবার তারিখ বদলে যাচ্ছিল। মৃত্যু পরোয়ানা জারির পর চার দোষী পবন গুপ্ত, অক্ষয় সিংহ ঠাকুর, বিনয় শর্মা ও মুকেশ সিংহকে রাখা হয়েছিল আইসোলেশন সেলে। শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যায় ফাঁসি পেছোনোর। কিন্তু তাদের করা জঘন্য অপরাধের শাস্তি যে তাদের পেতেই হবে তা প্রমাণ করে দিল ভারতীয় বিচারব্যবস্থা। ন্যায়বিচার পেল নির্ভয়া, তার পরিবার এবং গোটা দেশ। এই দিনটির জন্য অপেক্ষারত ছিল সবাই।

নির্ভয়াকান্ডের চার দোষীকে এক সাথে আজ ফাঁসি দেওয়া হল, এই প্রথম ভারতে একসাথে চার জনের ফাঁসি হল। ভোর সাড়ে পাঁচটায় চার অভিযুক্তকে ফাঁসি দেওয়া হয়। ৩০ মিনিট ফাঁসিকাঠে ঝুলতে থাকে চার অপরাধীর দেহ, তারপর দেহ কুয়োয় ফেলে দেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন চার জন মৃত, তারপর ওই চারজনের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পরে তাদের দেহ সৎকার হবে।

আরও পড়ুন : BREAKING : অবশেষে শাস্তি পেল দোষীরা, ফাঁসি হল নির্ভয়ার অপরাধীদের

ভোর রাতে সূর্যোদয়ের আগে ফাঁসির কাজ সম্পন্নকরণের জন্য অপরাধীদের রাতে তুলে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়।
তারপর তাদের নিয়ে যাওয়া হয় ফাঁসির মঞ্চে,যেখানে ম্যাজিস্ট্রেট মৃত্যু পরোয়ানা পড়েন। মুখে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় চার অভিযুক্তদের যাতে তারা ফাঁসিকাঠ দেখতে না পায়। এরপর ফাঁসির দড়ির নীচে দাঁড় করিয়ে বেঁধে দেওয়া হয় তাদের পা। গলায় দড়ি পরিয়ে দেন ফাঁসুরে। চূড়ান্ত নির্দেশ দেওয়ার পরে ফাঁসি দিয়ে দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটান পবন ফাঁসুড়ে।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026