বিনোদন

মেকআপ ম্যানের ওপর রেগে চিৎকার করে সরিয়ে দিলেন বিগ বি, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

বলিউড ইন্ডাস্ট্রি একাধিক সুপারস্টার দর্শকদের উপহার করলেও অমিতাভ বচ্চন হলেন একজন ব্র্যান্ড। তিনি এই যুগের ডন, তাঁকে ধরা ছোঁয়া ‘মুশকিল হ্যায় নেহি, না মুমকিন হ্যায়’। দিনের পর দিন বলিউডে একাধিক উজ্জ্বল তারকা এলেও একটুও ফিকে হয়ে যায়নি বিগ বি এর কারিশমা। বরং উত্তরোত্তর এই বলি নক্ষত্র ক্রমে ক্রমে উজ্জ্বল হয়ে উঠছেন। বলিউডের ‘শেহেনশাহ’ গত পাঁচ দশক ধরে ভারতীয় সিনেমাপ্রেমীদের মন জয় করে আসছেন। তাঁর ফ্যান নয় এমন মানুষ এই ভারত ভূখন্ডে খুব কমই পাওয়া যাবে। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৪৬ মিলিয়নের কাছাকাছি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিগ বি-র একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যা অবাক করেছে তাঁর ফ্যানদের।

বর্তমান যুগে প্রত্যেকের কাছেই স্মার্টফোন রয়েছে এবং সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। এই সোশ্যাল মিডিয়া দরবারে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয় নিত্যদিন। কেউ স্মার্টফোনের ক্যামেরায় ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই পারে। সম্প্রতি সুপারস্টার অমিতাভ বচ্চনের এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হচ্ছে যা অবাক করে দিয়েছে অনেককেই। অনেকেই মনে করছেন হয়তো এমন কি হয়েছে যাতে নেট জনতারা অবাক হয়ে গেলেন?

আসলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে সুপারস্টার অমিতাভ বচ্চন কোনো একটি শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। সেইসময় তাঁর মেকআপ ম্যান স্প্রে দিয়ে অভিনেতার চুল ঠিক করে দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই মুখের সামনে স্প্রে করাতে বেজায় চটে যান তিনি। আসলে তাঁর চশমায় ওই স্প্রে লেগে গিয়েছিল। তিনি চশমা খুলে তাঁর মেকআপ ম্যানকে বকাবকি শুরু করেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই সেই নিয়ে তুমুল জলঘোলা শুরু হয়। অনেকেই ভিডিওর তলায় কমেন্ট করে সুপারস্টারের এমন ব্যবহারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বলিউড শেহেনশাহ অমিতাভ বচ্চনের মেকআপ করেন দীপক সাওয়ান্ত নামক এক ব্যক্তি। স্বপ্ননগরী মুম্বাইতে তাঁর একটি ৪০ সিটের প্রিমিয়াম সেলুন রয়েছে যার নাম অঙ্কুর সেলুন। বেশিরভাগ সুপারস্টারের মেকআপ এই সেলুনের কর্মীরাই করেন। এমনকি অমিতাভ পুত্র অভিষেক বচ্চনের মেকআপ দীপক সাওয়ান্তের ভাই অশোক সাওয়ান্ত করেন। দীর্ঘদিনের পরিচিত মেকআপ ম্যানের সাথে বিগ বি-র এমন ব্যবহার অবাক করে দিয়েছে নেট দুনিয়াকে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026