বিনোদন

Mouni Roy: চলতি মাসেই বসতে চলেছে বিয়ের পিঁড়িতে, হলুদ বিকিনিতে ঝড় তুললেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়

বলি ডিভাদের মধ্যে মৌনি রায় অন্যতম চর্চিত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মিডিয়াতেও বিভিন্ন সময় বিভিন্ন কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দারতেও একাধিক হিট হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। ছোটপর্দায় দর্শকদের কাছে তিনি ‘নাগিন’ চরিত্রে বেশি পরিচিত। তবে বেশ কয়েকমাস ধরে তার বিয়ে নিয়ে তিনি চর্চায় রয়েছেন মিডিয়াতে। মাঝে শোনা গিয়েছিল সে সবই গুজব। কিন্তু এবার সেই গুজবই সত্যি হতে চলেছে। গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী মৌনি রায় সম্ভবত গোয়ার বিচ থেকেই নিজের তিনটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই ছবিতে অভিনেত্রীর দেখা মিলেছে হলুদ রঙের বিকিনিতে। তবে আপাতত সূত্রের খবর অনুযায়ী, তিনি তার দুবাইয়ের প্রেমিক সুরাজ নাম্বিয়ারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন চলতি মাসেই। সম্ভবত ২৭’শে জানুয়ারি গোয়ার বিচেই সমুদ্রকে সাক্ষী রেখে বিয়ে করতে চলেছেন তারা। তবে প্রথমে শোনা গিয়েছিলো তারা দুবাইতেই মেয়েদের বিয়ের আয়োজন করবেন। তবে এখন খবর অনুযায়ী সেটি গোয়াতেই সারছেন তারা। উল্লেখ্য, এই মুহূর্তে সুরাজ ইন্ডিয়াতে রয়েছে বলেই জানা গিয়েছে।

অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই খুশি হয়েছেন তার অনুরাগীরাও। শোনা গেছে, বিয়ে নিয়ে সমস্ত পাকা কথা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এমনকি নিমন্ত্রণ করাও শুরু হয়ে গিয়েছে। সেই নিমন্ত্রিতদের তালিকায় নাম রয়েছে কারাণ জোহার, একতা কাপুর, মানিশ মালহোত্রাদের মত একাধিক বলিউড তারকাদের। এমনকি তাদের জন্য পাঁচতারা হোটেল বুকও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে নিমন্ত্রিতদের সকলকেই তাদের ভ্যাক্সিনেশনের সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সেকথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

শোনা গিয়েছে অভিনেত্রী, ভ্যাগাটর বিচেই (Vagator Beach) নিজের বিয়ের সমস্ত নিয়মকানুন সারবেন। এও শোনা গিয়েছে, অভিনেত্রী ইতিমধ্যেই নিজের বন্ধুদের সাথে ব্যাচেলর্স পার্টি সেরে ফেলেছেন ঐ পাঁচতারা হোটেলেই। এই মুহূর্তে সমস্ত কিছু ঠিক করার জন্য খুব সম্ভবত অভিনেত্রীও রয়েছেন গোয়াতেই। খুব শীঘ্রই সুরাজও চলে আসবেন সেখানে। বিয়ের পরেরদিন ২৮’শে জানুয়ারি সকল ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সাথে সম্ভবত পার্টি করবেন তারা। আপাতত সকলেই অপেক্ষায় রয়েছেন বিয়ে নিয়ে অভিনেত্রীর অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের। উল্লেখ্য, অভিনেত্রী মৌনি রায়কে আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে আলিয়া ভাট ও রণবীর কাপুরের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। আপাতত এই ছবির প্রচার চলছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026