তিনি সুপুরুষ, সুদর্শন, খালি গায়ে অন ক্যামেরা হওয়া তাঁর কাছে সিমপ্লি জল ভাত। সিনেমার প্রয়োজনে কখনো কোন নায়িকার ঠোঁট স্পর্শ না করলেও নিজ ক্যারিশামায় বহুবার শার্ট লেস হয়েছেন তিনি। ফিচার ইমেজ দেখে বুঝেই গেছেন তিনি আর কেউ নন বলিউডের মোস্ট ওয়ান্টেড হ্যান্ডসাম সালমান খান।
কখনো খালি গায়ে জিমে শরীরচর্চা করছেন তো কখনো মাঠে দৌড়চ্ছেন। বডি শো অফ করা তাঁর এক চিরাচরিত প্যাশন।
এবারে ভাইজান তাঁর শরীর প্রদর্শনকে খিল্লির পর্যায়ে নিয়ে যান। সম্প্রতি তিনি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ঘোড়ার পিঠে বসে একটি বিজ্ঞাপনের শ্যুটিং এর ছবি দিয়েছেন। যদিও সেই বস্ত্র বিপণী তাঁর নিজেরই সংস্থা। “বিং হিউম্যান” নাম নিশ্চয় শুনেছেন। এটি সর্বদাই গরীব এবং অসহায় লোকেদের সাহায্য করার জন্য। সালমান খান তার অর্জিত টাকার অর্ধেক ভাগ এই সমস্ত ভালো কাজে ব্যয় করেন। যদিও এই নিয়ে অনেক বিতর্ক আছে।
সোশ্যাল মিডিয়ায় খালি গায়ে ঘোড়ার পিঠে ছবি দিয়ে, রীতিমতো ট্রোল হলেন সলমন খান। কিন্তু কেন?
শীতের বস্ত্রের জন্য তিনি এই বিজ্ঞাপন দেন। আজ্ঞে হ্যাঁ, সলমনের ব্র্যান্ড বিয়িং হিউম্যান আনতে চলেছে উইন্টার কালেকশন। এই ঠাণ্ডার মরশুমে গায়ে শীতের পোশাক না চাপিয়ে উনি কিভাবে উইন্টার কালেকশনের শ্যুট করছেন তা নিয়ে উঠেছে বিতর্ক। ট্রোল হয়েছেন সালমান। যদিও সালমান এইসব কোথায় বিশেষ পাত্তা দেননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…