নিউজ

করোনার পর এবার মানব দেহে ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাসের সংক্রমণ, আতঙ্কিত গোটা বিশ্ব

ওয়াশিংটন: কথায় আছে, ‘একে রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর।’ আর আমেরিকার ক্ষেত্রে এই কথাটা খানিক বদল করে বলতে হয়, ‘একে করোনায় রক্ষে নেই, সুগ্রীব ইবোলা’। চিন থেকে যখন করোনার সংক্রমণ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তখন করোনায় সবচেয়ে বেশি এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। কার্যত করোনা ভাইরাসে আমেরিকার ক্ষতিগ্রস্ত হওয়া এবং তাতে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার ফলেই নির্বাচনে প্রেসিডেন্টের আসন হারিয়েছেন তিনি। করোনা ভাইরাস মোকাবিলা করার ক্ষেত্রে ট্রাম্পের থেকে অনেক ভাল ভূমিকা জো বাইডেন পালন করবেন বলে আশাবাদী মার্কিন নাগরিকরা। তবে করোনাকে বুঝে নেওয়ার আগেই আমেরিকায় নতুন করে থাবা বসাতে শুরু করেছে আরও একটি মারণ ভাইরাস ইবোলা।

বলিভিয়ায় এক মারণ সংক্রমণ শুরু হয়েছে। ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়ে দিল, এই ভাইরাল সংক্রমণ একদেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়তে পারে। এখনও করোনা ভ্যাকসিনের নাগাল পায়নি বিশ্ব, এই অবস্থায় এই নতুন সংক্রমণের খবর গোটা বিশ্ব জুড়েই ভীতির সঞ্চার করছে। তবে কি এবার মনুষ্যকুলকে এই সকল ভাইরাসের কবলে পড়ে প্রাণ দিতে হবে? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

এ প্রসঙ্গে সিডিসি-র এপিডেমিওলজিস্টরা বলছেন, বডি ফ্লুইডের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। ঘাম, মূত্র মিউকাস, থুতু, প্লাজমা এগুলি সবই বডি ফ্লুইড। জ্বরজারি, বমি, মাড়ি খেরে রক্তপাত গায়ে ব্যথা, পেটে ব্যথা এই সংক্রমণের প্রাথমিক উপসর্গ। সুতরাং, সব মিলিয়ে করোনার পর বিশ্ব জুড়ে এই ভাইরাস থাবা বসাতে পারে, এমন আশঙ্কা করছে বিশ্ববাসী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026