সুশান্ত সিং রাজপুতের পারিবারিক আইনজীবী বিকাশ সিং বুধবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন যে, রিয়া চক্রবর্তীর পাটনা থেকে মামলা মুম্বাইয়ে স্থানান্তর চেয়ে সুপ্রিম কোর্টের কাছে করা আবেদনে ইঙ্গিত পাওয়া যায় ‘মুম্বাই পুলিশের মধ্যে কেউ তাকে সাহায্য করছে।’ তিনি আরও বলেন, এখনও পর্যন্ত রিয়া সুশান্তের মামলাটি সিবিআইতে স্থানান্তর করতে চেয়েছিলেন। তবে এখন তিনি তদন্তে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে যাওয়ার পথ বেছে নিয়েছেন।
বিকাশ সিং এক সংবাদমাধ্যমকে বলেন, “রিয়া যখন সুপ্রিম কোর্টেই গেলেন, তখন এই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে পিটিশন করা উচিত ছিল তার। এই তদন্তে পাটনায় এফআইআর দায়ের করা হয়েছে। এখন রিয়া সুপ্রিম কোর্টে করা পিটিশনে তদন্ত মুম্বাই সরিয়ে আনার আর্জি জানিয়েছেন। মুম্বাই পুলিশের কেউ যে তাকে সাহায্য করছে, তা বুঝতে এর থেকে বড়ো আর কোনো প্রমাণের প্রয়োজন নেই।”
উল্লেখযোগ্য, গত ১৪ই জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তখন থেকেই এই আত্মহত্যা কাণ্ডের তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। এই ঘটনার এক মাস পেরিয়ে গেলে সুশান্তের বাবাকে কে কে সিং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ একাধিক ধারায় মামলা দায়ের করেন। তার ঠিক একদিন পরেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এই অভিনেত্রী। সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যাতে তদন্ত ভার বিহার থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। তার আইনজীবী সতীশ মানশিনদে এই আবেদন করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…