Categories: নিউজ

রাম মন্দিরের পুরোহিত করোনা আক্রান্ত, ৫ অগাস্ট ভূমি পুজো ঘিরে সংশয়

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন খোদ রাম মন্দিরের এক পুরোহিত। প্রদীপ দাস নামে ওই পুরোহিত করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়া অযোধ্যার ভূমি তদারকির দায়িত্বে থাকা ১৬ জন পুলিশকর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে আগামী ৫ই আগস্ট অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এমত অবস্থায় এতজন একই সঙ্গে করোনা আক্রান্ত হওয়ায় ভূমি পুজো ঘিরে সংশয় তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৫ই আগস্ট রাম মন্দিরের ভূমি পুজোয় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজোতেও তিনি সঙ্গ দেবেন বলে জানা গিয়েছে। কিন্তু মন্দিরের পুরোহিত করোনায় আক্রান্ত হওয়ার ফলে রাম মন্দিরে ভূমি পুজো হবে কিনা সে বিষয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। ভূমি পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্ব। অপরদিকে, একাধিক বিজেপি কর্মীরা বলছেন, রাম মন্দিরের তৈরির কাজ শেষ হলে দেশ জুড়ে করোনার সংক্রমণ বন্ধ হবে।

লাগামহীন মাত্রায় দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। দেশ জুড়ে হু হু করে তা বাড়ছে। এখনো পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২ জন। বৃহস্পতিবার সরকারের তরফে দেওয়া বুলেটিনে জানা গিয়েছে, ৫২ হাজারেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। দেশ জুড়ে এমন সংকটজনক পরিস্থিতির মাঝে আগামী ৫ই আগস্ট রাম মন্দিরে যে ভূমি পুজোর আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের এক পুরোহিত করোনায় আক্রান্ত হওয়ায় ভূমি পুজো নিয়ে সংশয় তৈরি হয়েছে। যেখানে খোদ প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026