নব্বইয়ের দশকে দর্শকদের অন্যতম প্রিয় জুটি ছিল সঞ্জয় ও মাধুরীর। খুব শীঘ্রই আবারো তাদের একসাথে পর্দায় দেখা যেতে চলেছে। নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘দ্যা ফেম গেমে’এ অনস্ক্রিন জুটি হিসেবে দেখা যাবে মাধুরী দিক্ষিত ও সঞ্জয় কাপুরকে। একেবারে অন্য স্বাদের গল্প নিয়ে প্রথমবার একসাথে ওয়েব প্ল্যাটফর্মে অভিনয় করলেন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় কাপুর। আপাতত এই অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি তাদের ভক্ত মহলও।
তবে সম্প্রতি নব্বইয়ের দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দিক্ষিত তার স্বামী শ্রীরাম নেনের জন্মদিন উপলক্ষে একটি পার্টির ব্যবস্থা করেছিলেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকারা। পুরনোর পাশাপাশি নতুনরাও ছিলেন সেই পার্টিতে। সম্প্রতি সঞ্জয় কাপুর একটি ভিডিও শেয়ারের মাধ্যমে ফিরে গিয়েছেন নব্বইয়ের দশকে।
নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় ছবি হল ‘রাজা’। সেই ছবিতে মাধুরী দিক্ষিত ও সঞ্জয় কাপুরকে অনস্ক্রিন জুটি হিসেবে দেখা গিয়েছিল। ছবিটি ভীষণভাবে হিট করেছিল দর্শকদের কাছে। সম্প্রতি মাধুরী দিক্ষিতের স্বামীর জন্মদিনের পার্টিতে সেই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘আঁখিয়া মিলাও’ সাথে দুর্দান্ত নাচলেন সঞ্জয়-মাধুরী। সম্প্রতি সঞ্জয় কাপুর তাদের নাচের ভিডিওটি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, নব্বইয়ের দশকে ফিরে গিয়েছেন তিনি। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই সকলেই পছন্দ করেছেন এটি। ভিডিওটিতে আরো অনেক বলিউড তারকাকে দেখা গিয়েছে।
‘আঁখিয়া মিলাও’ গানের সাথে নাচার সময় মাধুরী দিক্ষিতকে কালো পোশাকে, খোলা চুলে ও হালকা মেকাপ দেখা গিয়েছে। সঞ্জয় কাপুর ছিলেন ব্লু জিন্স, সাদা শার্ট ও জ্যাকেটে। গানের সাথে তাল মিলিয়ে মজা করেই নেচেছেন তারা। চেনাপরিচিত সেই গানে দুজনকে একসাথে দেখে গিয়েছে এই ভিডিওতে, যা দেখে খুশি তাদের অনুরাগীরাও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…