ভাইরাল & ভিডিও

Viral: মুরগির জন্য সরকারি বাসে ৩০ টাকা টিকিট নিল কন্ডাক্টর, নিমেষে ভিডিও ভাইরাল

সাধ্যের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা প্রায় সকলেই বাস পরিষেবা ব্যবহার করি। প্রত্যেকটি রাজ্যের নিজের নিজের সরকারি বাস পরিষেবা রয়েছে। সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের সরকারি বাসে এমন একটি ঘটনা ঘটেছে যা অবাক করে দিয়েছে গোটা নেটদুনিয়াকে। এমন কি হয়েছিল? আসলে তেলেঙ্গানা সরকারের অধীনস্থ তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসে এক ব্যক্তি একটি মুরগি নিয়ে যাত্রা করছিল। আর সেই জন্য ওই বাসের কন্ডাক্টর তাঁর থেকে মুরগির জন্য ৩০ টাকার টিকিট নেন।

ঘটনাটির খবর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে। জানা গিয়েছে, গত মঙ্গলবার তেলেঙ্গানার করিমনগর জেলায় ঘটেছে। ওই ব্যক্তি পেড্ডপল্লি থেকে করিমনগরের দিকে যাচ্ছিলেন। তখনই বাসের কন্ডাক্টর তিরুপতি খেয়াল করেন যে তিনি একটি কাপড় ঢাকা দিয়ে বাসের মধ্যে মুরগি নিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি প্যাসেঞ্জার মহম্মদ আলীর থেকে ৩০ টাকা ভাড়া দাবি করেন। তিনি জানিয়ে দেন যে এটি সরকারি বাসের নিয়ম। যেকোনো জীবন্ত জিনিস পরিবহন করার জন্যই ভাড়া লাগে। প্রথমে অল্পবিস্তর প্রতিবাদ করলেও শেষ পর্যন্ত মহম্মদ আলী মুরগির জন্য ৩০ টাকার টিকিট কেটে নেন।

ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই তাতে নজর দেন তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই কোম্পানীর ম্যানেজার জানিয়েছেন যে ওই বাস কন্ডাক্টরের ওই যাত্রীর থেকে ভাড়া নেওয়া উচিত হয়নি। নিয়ম অনুযায়ী সরকারি বাসে কোনো পশু পাখি পরিবহন করার নিয়ম নেই। তাই মুরগি দেখেই ওই ব্যক্তিকে বাস থেকে নামিয়ে দিতে হত কন্ডাক্টরকে। ইতিমধ্যেই ওই কন্ডাক্টরকে নিয়ম অমান্য করার কারণ জানতে চেয়ে জবাবদিহি করা হয়েছে।

পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এখন এই ভিডিও ব্যাপক ভাইরাল। অনেকেই ওই বাসের কন্ডাক্টরকে দোষারোপ করেছে মুরগির জন্য ৩০ টাকা টিকিট নেওয়ার জন্য। তো আবার অনেকে ওই ব্যক্তির দোষ দেখেছে যে সরকারি বাসের নিয়ম অমান্য করে জীবন্ত মুরগি নিয়ে যাতায়াত করছিল। আবার অনেকেই পুরো ঘটনাটিকে বেশ মজার বলে অভিহিত করেছেন। ভিডিওটিতে ইতিমধ্যে প্রচুর লাইক পড়েছে এবং অনেকেই ভিডিওটিকে শেয়ার করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026