অনলাইনে ধর্ষনের হুমকি পেলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী
কৌশিক পোল্ল্যে: সোশ্যাল মিডিয়ায় কিছু ইউজারদের কুকীর্তির শিকার হন বহু সাধারন মানুষ, আজকাল প্রায়শই সমীক্ষায় উঠে আসছে এই তথ্য, সেই সঙ্গে নেটদুনিয়ায় তারকাদের হেনস্থা হবার খরবও নতুন কিছু নয়। প্রায়শই ফেক আইডি থেকে অভিনেত্রীদের কাছে বিয়ের প্রস্তাব রাখা কিংবা খুনের হুমকি দেওয়া খুবই সাধারন বিষয় হয়ে উঠেছে। এবার বলিউডেরই আর এক জনপ্রিয় অভিনেত্রী ট্যুইটারে সরাসরি পেলেন ধর্ষনের হুমকি।
সারমান জোশির ‘১৯২০ লন্ডন’ সিনেমার কথা আছে? সেই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী মীরা চোপড়া, সম্পর্কে তিনি বলিউডের আরও দুই জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পরিনীতি চোপড়ার খুড়তুতো বোন। ভুতুড়ে ওই ছবিতে মীরার সৌন্দর্য ও অভিনয় তাকে দর্শকমনে আলাদা জায়গা করে দিয়েছিল। এছাড়াও দক্ষিণের ছবিতে বিশেষ সুনাম অর্জন করেছেন মীরা।
সম্প্রতি ট্রেন্ড মেনে তিনি নেটাগরিকদের উদ্দেশ্যে একটি পোস্ট দেন #AskMeera হ্যাশট্যাগ দিয়ে। সেই পোস্টেই বহু ইউজার জানতে চান তার প্রিয় অভিনেতা কে? এর উত্তরে অভিনেত্রী মহেশ বাবুর নামটি বলেন। জুনিয়ার এনটিআর কে অপছন্দ করার কথা স্পষ্টই জানিয়ে দেন অভিনেত্রী। এরপরই তার প্রতিটি ট্যুইটেই একের পর এক তীর্যক মন্তব্যের ঝড় শুরু হয়, বিভিন্ন কুরুচিকর ও অশ্লীল মন্তব্যের পাশাপাশি ছিল ধর্ষন ও খুনের হুমকি।
ট্যুইটের সংখ্যা যখন ৩০ হাজার ছাড়িয়ে যায় তখন ট্যুইটার থেকেই ওই কু মন্তব্যগুলি ডিলিট ও ব্লক করে দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই প্রচন্ড মানসিক চাপের মধ্যে রয়েছেন অভিনেত্রী। ট্যুইটারে এই সমস্ত ঘটনাটির খোলা বিবরণী তিনি তুলে ধরেন। এই জঘন্য ঘটনার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নারীসুরক্ষা ইস্যুতে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন রয়েই গেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…