বলিউডে এই মেয়েকে ‘সাকি গার্ল’ বলতে বেশি পছন্দ করেন দর্শকরা। ইনি আর কেউ নন, হলেন নোরা ফাতেহি। নোরা খুব দরিদ্র পরিবারের মেয়ে ছিলেন। খুব কম বয়সে পরিবারের জন্য কাজ করেন। এরপর ভারতে প্রথমে মডেলিং দিয়ে নিজের কেরয়ার শুরু করেছিলেন। এই আরবী কন্যা চোখে অনেক স্বপ্ন নিয়ে বলি ইন্ড্রাস্টিতে পা রাখেন। এরপর অভিনয় করার সিদ্ধান্ত নেন।
২০১৭ সালে, হার্ডি সান্ধুর একটি মিউজিক ভিডিও “নাহ”-এ দিয়ে বলিউডে অভিষেক করেন। প্রথমে এই মেয়ের সেভাবে খ্যাতি হয়নি। তবে বিগ বস রিয়ালিটি শো এই মেয়ের ভাগ্যের চাকা ঘোরায়। এরপদ নিজের পারফেক্ট নাচ আর পারফেক্ট মুভস এর জন্য বলিউডে পাকাপোক্ত জায়গা করেন এই আইটেম গার্ল।
‘টাইগার অফ সুন্দরবনস’ ছবির মাধ্যমে নোরা দর্শকদের মন জয় করে নিয়েছেন। এরপর ‘বাহুবলি’ তে অভিনেত্রীকে আইটেম ডান্স করতে দেখা যায়। কয়েকটি দক্ষিণ ভারতীয় ফিল্মে আইটেম ডান্স করার পর নোরার বেশ নাম হয়। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেব জয়তে’ ফিল্মে ‘দিলবর’ গানটি আইটেম ডান্সের পর নোরার ভাগ্য পুরোপুরি পাল্টে যায়।
অজয় দেবগণ অভিনীত ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নোরা ফতেহি। এছাড়া বলিউডে কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন। নোরা এখন বলিউডের সবচেয়ে লাস্যময়ী ‘বেলি ডান্সার’ হিসেবে বেশি পরিচিত। নেটিজেনদের হার্টথ্রব হচ্ছেন এই সুন্দরী আরবী কন্যা নোরা। এই ড্যান্সারের বম্ব শেল ফিগার এবং পাশ্চাত্য ফ্যাশনের জন্যও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। যে কোনও ওয়েস্টার্ন পোশাকে নিজেকে অনায়াসেই মেলে ধরেন এই নর্তকী। তবে এবার পাশ্চাত্য নয় ভারতীয় সাজে ধরা দিলেন সুন্দরী নোরা।
তবে যে সে ভারতীয় সাজ নয়। বাঙালী সাজে তাক লাগালেন নোরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নোরার বাঙালী লুক ভাইরাল হয় নেট দুনিয়াতে। লাল পাড় সাদা শাড়ি বাঙালী তনয়াদের পছন্দের লুক। এবার সেই রঙের আটপৌড়ে করে পরেছেন নোরা। অভিনেত্রীর গোটা শাড়ি জুড়ে জড়ির কাজ। সঙ্গে মানানসই জিজাইনার ব্লাউজ। আর শাড়ির সাথে মানানসই গলায়, কানে এবং হাতে কুন্দনের গয়নার সেট,কপালে বড় টিকলি আর খোপা করেছেন চুলে। সাথে নিউড মেক আপ। নোরার এই বাঙালিয়ানা লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ভালোবাসা জানিয়েছেন। অনেক নেটিজেন আবার নোরার এই লুককে দেবদাসের ‘পারো’র লুক হিসেবে চিহ্নিত করেছেন। অভিনেত্রীর এই পারো লুক হু হু করে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
Lily Collins is set to star as Audrey Hepburn in a new film centered on…
Metallica has officially announced their long-rumored residency at the Sphere in Las Vegas. The series,…
Kourtney Kardashian Barker gave fans a rare glimpse of her youngest son, Rocky Thirteen, as…
Key Points Netflix released a three-part documentary series titled Reality Check: Inside America’s Next Top…
Coach is reframing fashion as narrative power with its Spring 2026 campaign, Explore Your Story.…
Luke Grimes is back as Kayce Dutton, the stoic fan favorite from Yellowstone. After riding…