পলিটিক্স

‘আমি তো এখানে বহিরাগত’, এবারে নিজের মুখেই স্বীকার করে ফেললেন মমতা

জাতীয় রাজনীতিতে নিজেকে একজন জোরদার প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিল্লি সফর। কিন্তু তার মধ্যেই আবার একটি নতুন করে অঘটন ঘটিয়ে বসলেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি নিজেকেই বহিরাগত বলে দাবি করে দিলেন। মঙ্গলবার বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে বৈঠক করার সময় দিল্লিতে নিজেকে বহিরাগত বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বহিরাগত শব্দটি এই বছরে বেশ অনেক বার উচ্চারিত হয়েছে। বাংলার বিধানসভা নির্বাচনে বহিরাগত শব্দটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একরকম স্লোগান ছিল। সেই স্লোগান নিয়ে দিল্লির কেন্দ্রীয় নেতাদের বারংবার কটাক্ষ করেছেন তিনি। তৃণমূলের প্রচারের সেই স্লোগানে বারবার উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেউ এই বহিরাগত তখন থেকে বাদ যাননি।

কিন্তু এবারে মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে বহিরাগত বলে বসেছেন। মঙ্গলবার বিকেলে চারটে নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধঘন্টা মত বৈঠক শেষে তিনি বাইরে আসেন। তারপরে রাস্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা আছে বলে তিনি জানিয়েছেন। কিন্তু মমতা বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে। কিন্তু সেখানে কিছু সমস্যা রয়েছে। আমার করোনা টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গেছে। কিন্তু তবুও এখানে করোনা পরীক্ষার রিপোর্ট চাইছে রাষ্ট্রপতি ভবন। আমি এখন কোথা থেকে কিভাবে পরীক্ষা করাবো?”

তার পরেই হঠাৎ করে মুখ্যমন্ত্রী নিজেকে বহিরাগত বলে দাবি করেন। তিনি বলেন, “আমিতো এখানে বহিরাগত।” বেফাঁস মন্তব্য করে ফেলেছেন বুঝতে পেরে পরমুহুর্তেই ঢোক গিলে তিনি আবার বলেন, “না, মানে আমার এখানে বাড়ি আছে।” বিজেপি নেতাদের যখন মুখ্যমন্ত্রী বারংবার বহিরাগত বলে কটাক্ষ করে আসছিলেন, তখন বিজেপি নেতাদের প্রশ্ন ছিল, অন্য রাজ্যে কি তাহলে তৃণমূল নেতারা বহিরাগত নয়? এই প্রশ্নের উত্তর স্বয়ং মুখ্যমন্ত্রী আজ নিজেই দিয়ে দিলেন। যদিও এখনও বিজেপির কোন নেতার কাছ থেকে এই মন্তব্যের কোন পাল্টা প্রতিক্রিয়া আসেনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026