বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি গভীর নিম্নচাপ এবং এই কারণে আগামী বুধ এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার।আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জেলা নয় রাজধানী কলকাতা ও ভাসতে পারে এই বৃষ্টিতে। এর ফলে বৃষ্টি প্রিয় বাঙ্গালীদের জন্য এই সপ্তাহটা খুবই ভালো হতে চলেছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী বুধ এবং বৃহস্পতিবার নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির মধ্যে অন্যতম হলো উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। এই তিনটি জেলায় ভয়াবহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এই জেলায় জারি করেছে কমলা সর্তকতা। তার পাশাপাশি ইতিমধ্যেই এই জেলার মানুষদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে এই সময়ে রাস্তায় বেরোলে সুরক্ষিত থাকেন।
অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্লাবনের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু এলাকায়।
অন্যদিকে জলপথ পরিবহন বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আগামীকাল ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।এছাড়াও, শুধুমাত্র বুধবার না বৃহস্পতিবার বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও পশ্চিমে জেলাগুলিতে লাগাতার বর্ষণ চলতে থাকবে বলে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…