‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট।
মোটামুটি তিন দিন আগে অভিনেত্রী এই ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তার চোখে মুখে ছিল আবেদনের ঝলক। একেবারে এথনিক লুকে সোশ্যাল মিডিয়ার পাতায় আবির্ভূত হয়েছেন তিনি। জাম রঙা শাড়ি ও তার সাথে মানানসই ডিজাইনার ব্লাউজে সেজেছিলেন অভিনেত্রী। বাঁধা চুলে, হালকা মেকাপ, হালকা শেডের লিপস্টিকে লাস্যময়ী হয়ে উঠেছিলেন উরফি। কোন ক্যাপশন ছাড়াই এই তিনটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী, যা এই মুহূর্তে তার ভক্তদের মাঝে ভাইরাল হয়েছে।
তবে এবার নেতিবাচক মন্তব্যের তুলনায় ইতিবাচক মন্তব্যের ভীড় বেশি ছিল তার কমেন্ট বক্সে, তা তার কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাবে। তার এই ছবি দেখে সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এই পোশাকে কয়েকদিন আগেই ‘ও আন্তাভা মাম্মা’ গানের সাথে রিল ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিলেন উরফি জাভেদ।
অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’র মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলে তার অভিনয় প্রশংসিতও হয়েছে বেশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…