বিনোদন

Ankush-Oindrila: বিয়ে করলেন ঐন্দ্রিলা! নিমন্ত্রণ পেলেন না দীর্ঘদিনের প্রেমিক অঙ্কুশ হাজরা

টলিপাড়ায় ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরাকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। কোন না কোন কারণে মিডিয়াতে চর্চায় থাকেন তারা। তাদের বিয়ে নিয়ে জল্পনা চলছে অনেকদিন ধরেই। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় এবার ঐন্দ্রিলা সেনকে শাঁখা-সিঁদুর পরে একেবারে টুকটুকে বউয়ের সাজে দেখা গিয়েছে। যা দেখে অভিনেত্রীর পাশাপাশি শুরুতেই নস্টালজিক হয়েছিলেন তার ভক্তরাও। জী বাংলার ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জীবন শুরু করেছিলেন ঐন্দ্রিলা। সেই ধারাবাহিকে এই লুকেই দেখা যেত অভিনেত্রীকে। সম্প্রতি সেই ছবি শেয়ার করেই বিপাকে তারকা জুটি।

তবে সমস্যাটা শুরু হয়েছে ছবিটি শেয়ার করার কিছুক্ষণ পর থেকেই। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রীর এই ছবিকে কেন্দ্র করেই অঙ্কুশ হাজরার ছবি জুড়ে একটি সংবাদ করে দেওয়া হয়। সেখানে হেডলাইন হিসেবে লেখা হয়, “হাতে শাঁখা পলা কপালে সিঁদুর, অঙ্কুশের সঙ্গে সাতপাকে বাঁধা পরেই গেলেন ঐন্দ্রিলা!” এই খবরের সত্যতা যাচাই না করেই অনেক নেটিজেনরাই তারকা জুটিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কমেন্ট বক্সে।

সম্প্রতি সেই খবরের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন স্বয়ং অঙ্কুশ হাজরা। তিনি লিখেছেন, “আমাকে কেউ নিমন্ত্রণ করল না।” অভিনেতার এমন মন্তব্য দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেটপাড়ায়। অভিনেতার এই মন্তব্যকে কেন্দ্র করে অনেকেই অনেকধরনের মন্তব্য করেছেন, তা অবশ্য কমেন্টবক্সে চোখ পাতলেই দেখা যাবে। সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে আবারো এই তারকা দম্পতি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন। তাদের বিয়ে নিয়ে জল্পনা কম দিনের নয়। তাদের অনুরাগীরা অধীর আগ্রহে বসে রয়েছেন তাদের বিয়ের ঘোষণা শোনার জন্য।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026