দেশজুড়ে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। এবার এই মারণ ভাইরাসের শিকার বচ্চন পরিবারের সদস্যরা। গত শনিবার জানা গিয়েছিল অমিতাভ এবং অভিষেক বচ্চন করোনা আক্রান্ত হয়েছেন। তার ঠিক পরেরদিন সকালে জানা যায় একইভাবে ঐশ্বর্য এবং তার কন্যা আরাধ্যাও আক্রান্ত। তাদের পরিবারের আরোগ্য কামনা করে ট্যুইট করেন অভিনেতা বিবেক ওবেরয়। এরপরই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ট্রোল।
তবে উল্লেখযোগ্য ব্যাপার হল বিবেক যদিও গোটা পরিবারের আরোগ্য কামনা করেছেন। তবে যে খবরের লিংক শেয়ার করেছেন তাতে শুধুমাত্র ঐশ্বর্য এবং আরাধ্যার আক্রান্ত হওয়ার খবরই রয়েছে। পোস্ট করার সাথে সাথেই বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন নেট নাগরিকরা। কেউ লিখেছেন, “প্রাক্তন হলেও দুর্বলতা রয়ে যায়।” আবার কেউ লিখেছেন, “আমি কমেন্ট পড়ে না হেসে থাকতে পারছিনা।”
অন্যদিকে, সলমন খানের সাথে বিচ্ছেদ হওয়ার পর ঐশ্বর্য এবং বিবেকের সম্পর্ক নিয়ে নানা কাহিনী শোনা গিয়েছিল। একসাথে বেশকিছু ছবিতে কাজও করেছিলেন তারা। যদিও তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এর আগে তিনি ঐশ্বর্যকে নিয়ে একটি মিম শেয়ার করে বিতর্কে জড়িয়েছিলেন। পরে ক্ষমা চেয়ে সেটি ডিলিট করে দেন। এরপর আবার তার শেয়ার করা পোস্ট ঘিরে শুরু হয়েছে ঠাট্টা-তামাশা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…