নিউজ

ভারত নয়, বিশ্বের প্রথম করোনা টিকার সাফল্য ঘোষণা করলো রাশিয়া

মারণ ভাইরাস করোনার প্রতিষেধক তৈরিতে জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন বিশ্বের প্রায় ১৪০ টি দেশের বিজ্ঞানীরা। তবে সব দেশকে পেছনে ফেলে এর মধ্যেই তাদের তৈরি করোনা প্রতিষেধক মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার সেকেনভ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এই পরীক্ষার ফল যথেষ্ট ইতিবাচক বলেও দাবি করেছেন তাঁরা৷ রাশিয়ার ওই গবেষক দলের প্রধান ইলেনা স্মোলিয়ারচুক সে দেশের এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পরীক্ষামূলক ভাবে ভ্যাকসিন প্রয়োগ করা প্রত্যেক ব্যক্তি সুস্থ রয়েছেন। খুব শীঘ্রই তাদের ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও জানিয়েছেন, ‘ইতিমধ্যে গবেষণার কাজ সম্পূর্ণ হয়েছে। এই ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ তা প্রমাণিত৷ ভ্যাকসিন প্রয়োগ করা ব্যক্তিদের ১৫ ও ২০ জুলাই দু’টি ধাপে ছাড়া হবে৷’ তবে, ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হলেও এই ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদন কবে থেকে শুরু হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি তিনি৷

সেকেনভ বিশ্ববিদ্যালয়ে মোট ৩৮ জনের উপর এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। ১৮ জন ও ২০ জনের দু’টি দলে ভাগ করে উপরে প্রয়োগ করা হয়েছিল ভ্যাকসিনটি৷ এরপর ২৮ দিন আইসোলেশনে রাখা হয় স্বেচ্ছাসেবকদের৷ এর আগেও কয়েকজন স্বেচ্ছাসেবকের শরীরে ভ্যাকসিন প্রয়োগের ফল ইতিবাচক এসেছিল বলে দাবি রাশিয়ার৷ জানা গেছে, সেই সময় যাঁদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল, করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়েছে তাঁদের শরীরে৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026