শুক্রবার ডিজনি প্লাস হটস্টারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’ মুক্তির পাওয়ার পরই রেকর্ড তৈরি করেছে। হটস্টারের তরফ থেকে একটি ট্যুইট করে জানানো হয়, “এই সিনেমাটি সারাজীবন বলিউড প্রেমীদের হৃদয়ে থাকবে। আপনাদের ভালোবাসা সিনেমাটিকে ব্লকবাস্টার বানিয়েছে।”
‘দিল বেচারা’ মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং-এ রয়েছে। এছাড়া ফিল্ম রিভিউ ওয়েবসাইট আইডিএমবি’র দ্বারা রেটিং পেয়েছে ৯.৮। সিনেমার অন্য মুখ্য চরিত্রে থাকা সঞ্জনা সাঙ্ঘি সমালোচক এবং দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছেন।
ম্যানির চরিত্রে সুশান্তের অভিনয় এবং কিজির চরিত্রে সঞ্জনার নিরীহভাব প্রত্যেকের হৃদয় স্পর্শ করেছে। শেষ সিনেমায় সুশান্তের অভিনয় দেখে কেউই চোখের জল আটকে রাখতে পারেননি। ‘দিল বেচারা’ এমন একটি সিনেমা যেখানে কিজি এবং ম্যানি একে ওপরের সাথে অসহায়ভাবে ভালোবাসায় আবদ্ধ। যেই প্রেম কাহিনীর কোনো পরিণতি নেই।
সিনেমাটি পরিচালনা করেছেন মুকেশ ছাবড়া। তার পরিচালিত প্রথম সিনেমা এই ‘দিল বেচারা’। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি, শ্বাশ্বত চ্যাটার্জি এবং সঈফ আলি খান।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…