বিনোদন

ভারতীয় সিনেমায় রেকর্ড তৈরি করলো সুশান্তের শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’

সুশান্ত সিং রাজপুত পরলোক গমন করেছেন ১মাস হয়ে আরো কিছুদিন কেটে গেছে কিন্তু এখনো বহু মানুষের মনে রয়ে গেছেন তিনি। গতকাল ৭.৩০ টায় ডিজনি প্লাস হটস্টারে সুশান্ত এর শেষ ছবি ‘দিল বেচারা’ রিলিজ করেছে। আবার তার উজ্জ্বল উপস্থিতি এই সিনেমার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এই সিনেমার রিলিজের অপেক্ষায় ছিলেন বহু মানুষ। শুধুমাত্র তাদের প্রিয় অভিনেতার শেষবারের মতো অভিনীত সিনেমা দেখবেন বলে।

গতকাল ঠিক সময়ে ডিজনি প্লাস হটস্টারে দর্শকের সংখ্যা ঝড়ের মত বেড়ে যায়। তার দুই ঘন্টা পরে ক্রাশ করে যায় হটস্টার। এই ঘটনার কথা এই সিনেমার ফিল্ম ডিরেক্টর হান্সাল মেহতা টুইট করেন নেটিজেনদের জানান। এছাড়াও ভারতীয় সিনেমায় রেকর্ড করেছেন সুশান্তের শেষ অভিনীত ছবি। সিনেমা রিলিজ হওয়ার তিন ঘন্টা পরে IMDB ‘দিল বেচারা’কে রেটিং দিল দশে ৯.৯।

সুশান্তের কাছের বন্ধু এবং বহু সেলিব্রিটি তার এই সিনেমার ট্রেলার এবং এবং গতকাল তারা প্রথম দিনেই প্রথম দেখেছেন তা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। এছাড়াও তার মৃত্যুর পর বহু প্রশ্ন তুলেছে নেটিজেন ছাড়াও সেলিব্রেটিরাও। এর তদন্ত করছেন মুম্বাই পুলিশ। তদন্তের জন্য কিছু সেলিব্রেটিদের জেরা করেছেন পুলিশ।

প্রসঙ্গত, সুশান্ত এবং এই সিনেমার নায়িকা সঞ্জনা সাংঘি শুটিংয়ের মাঝে তাদের সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। শুটিং শুরু হওয়ার কিছু আগেও তিনি জামশেদপুরের রাস্তায় মন ভরে নাচ করেছিলেন। এই ভিডিও দেখে সবারই মনে প্রশ্ন জাগে যে, এমন মানুষ কিভাবে আত্মহত্যা করতে পারেন? এটাও বলেছেন অনেকেই যে, তারই উজ্জ্বল উপস্থিতি সবার মনে রয়ে যাবে আজীবন। সুশান্ত সিং রাজপুত-কে মনে রাখা হবে সব সময়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026