নিউজ

৩০ সেকেন্ডে জানা যাবে করোনা টেস্টের ফল, টেস্টিং কিট তৈরিতে হাত মেলাচ্ছে ভারত ও ইজরায়েল

অরূপ মাহাত: মারণ রোগ কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক সহযোগিতার জন্য হাত মেলাচ্ছে ভারত এবং ইজরায়েল। মানবদেহে দ্রুত করোনা পরীক্ষার ফলাফল জানতে টেস্টিং কিট বানাতে চলেছে এই দুই দেশ। যা মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দেবে। ভারতে অবস্থিত ইজরায়েলের দূতাবাস থেকে এক ঘোষণায় শুক্রবার জানানো হয়েছে যে, আগামী সপ্তাহে প্রিন্সিপাল সাইন্টিফিক অ্যাডভাইসরের ভারতীয় অফিসের সহযোগিতায় প্রতিরক্ষা, বিদেশ বিষয়ক ও স্বাস্থ্য মন্ত্রনালয় করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যৌথ অভিযানের নেতৃত্ব দেবেন।

তেলআবিব থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে একটি বিশেষ পরিকল্পনামূলক বিমানে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক আরএন্ডডি টিমের উচ্চ পদস্থ সদস্যরা এদেশে আসছেন। যারা ভারতের প্রধান বিজ্ঞানী কে বিজয় রাঘবন এবং ডিআরডিওর সঙ্গে যৌথভাবে ৩০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে মারাত্মক করোনা ভাইরাসটির দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করতে কাজ করছে।

রাঘবন হলেন ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা। ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা এ বিষয়ে বলেন, ‘ভারতে আসা ইজরায়েলের এই প্রতিনিধিদলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। এমন সময়ে আমাদের বন্ধুত্ব পরীক্ষার মুখে পড়ে। এই জটিল ও কঠিন সময়ে ভারতের দিকে সহায়তার হাত দিতে পেরে খুশি ইজরায়েল।’ একইসঙ্গে তিনি আরও যোগ করেন যে, ‘আমি নিশ্চিত যে, ভারত ও ইজরায়েল বিশ্বকে এই সঙ্কট কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য উদ্ভাবনী এবং সস্তার সমাধানের জন্য যৌথ ভাবে কাজ করবে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026