কৌশিক পোল্ল্যে: অমিতাভ বচ্চনের পর তার পুত্র অভিষেক বচ্চন মারন ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছে। প্রথমে এই রোগে আক্রান্ত হয়ে বিগ-বির হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়েছিল। সেই অনুযায়ী পরিবারের সকল সদস্য ও কর্মীদের কোভিড টেস্ট করানো হয়, এরপর গতকালই অভিষেকের করোনা রিপোর্টিও পজিটিভ আছে।
নিজের করোনা আক্রান্ত হওয়ার খবরটি টুইট করে জানিয়েছিলেন বিগ-বি, এবার সেই পথেই হাঁটলেন জুনিয়র বচ্চন। তিনি লিখেছেন, ”একদিন আগে আমার বাবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। এবার আমারও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এলো। আমরা দুজনেই হাসপাতালে ভর্তি। তবে আমাদের করোনার লক্ষণ খুব ভয়াবহ কিছু নয়। আমরা এই বিষয়টা সকলকে জানিয়েছি। আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও টেস্ট করা হচ্ছে। অনুরোধ করছি দয়া করে শান্ত থাকুন, প্যানিক করবেন না। ধন্যবাদ”
অমিতাভের করোনার খবরে তার ভক্তরা খুবই হতাশ হয়েছিলেন এবার সেই তালিকায় অভিষেক যুক্ত হওয়ায় পরিস্থিতির ভয়াবহতা খানিক বাড়ল একথা বলা চলে। একই পরিবারের দুজনের মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে জোরকদমে বাকিদের কোভিড পরীক্ষা করা চলছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…